এক্সপ্লোর

বাজারে এল স্যামসাং গ্যালাক্সি এম৩১, দেখুন ফিচার্স

অপেক্ষাকৃত কম দামে দুর্দান্ত ফিচার্স এই ফোনের।

নয়াদিল্লি: লকডাউনে ঘরবন্দি মানুষের সময় কাটানোর অন্যতম মাধ্যম মোবাইল ফোন। গান শোনা, সিনেমা দেখা, গেম খেলা বা সোশ্যাল নেটওয়ার্ক সাইট, ফোনের উপযোগিতার শেষ নেই। সেই কারণেই লকডাউনের মধ্যেই বিভিন্ন সংস্থা নতুন মডেলের ফোন প্রকাশ্যে আনছে। সেই ফোনগুলি নিয়ে মানুষের মধ্যে আগ্রহও দেখা যাচ্ছে। সে কথা মাথায় রেখেই স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের নতুন ফোন এম৩১ প্রকাশ্যে এনেছে। অপেক্ষাকৃত কম দামে দুর্দান্ত ফিচার্স এই ফোনের। এই দামে এর চেয়ে ভাল ফোন বোধহয় আর নেই। গত বছর এম সিরিজের ফোন বাজারে ছাড়ে স্যামসাং। প্রবল জনপ্রিয় হয়েছে এই সিরিজের ফোনগুলি। শুধু ভারতেই এম সিরিজের ফোন ২০ লক্ষেরও বেশি বিক্রি হয়েছে। এবার এম৩১ মডেলটিও জনপ্রিয় হবে বলে আশা সংস্থার। এখন যে কোনও ফোনেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হল ক্যামেরা ও ব্যাটারি। এই দু’টি ক্ষেত্রেই অনেকটা এগিয়ে এম৩১। ফ্রন্ট ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরায় আছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সর, ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। প্রাইমারি ক্যামেরার অন্যতম আকর্ষণীয় দিক হল, ফোর কে ভিডিও তোলা যায়। স্যামসাংয়ের যে কোনও ফোনেরই ব্যাটারি বেশ শক্তিশালী হয়। এম৩১ ব্যতিক্রম নয়। এই ফোনে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। এর ফলে ফোনটির ওজন একটু বেশি। তবে একবার চার্জ দিলে যদি ২৪ ঘণ্টা ফোন চলে, তাহলে ওজন নিয়ে কারও আপত্তি থাকার কথা না। এই ব্যাটারির সঙ্গে রয়েছে ১৫ ওয়াটের চার্জার। ফলে ফুল চার্জ হতে বেশি সময় লাগবে না। এই ফোনে নেটফ্লিক্স, ক্যান্ডি ক্রাশ সাগা, ফেসবুক, হ্যালো, লাইকি, সলিটায়ার ইনফিনাইটের মতো অ্যাপ ইনস্টল করা আছে। ৬৪ জিবি-র দাম ১৫,৯৯৯ টাকা এবং ১২৮ জিবি-র দাম ১৬,৯৯৯ টাকা।

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget