এক্সপ্লোর

SEBI Guideline: রটছে গুজব, কড়া বিধি মানতে হবে ১০০ সংস্থাকে- কী হবে বাজারে ?

Stock Market Rumor: সেবি (SEBI Guideline) এই নিয়মের অধীনে যদি কোনও গুজবের কারণে বাজারে শেয়ারের দামে কোনও বদল আসে তাহলে এর ২৪ ঘণ্টার মধ্যেই এই গুজব যাচাই করে দেখতে হবে।

Stock Market: শেয়ার বাজারে ছড়াচ্ছে গুজব। আর এই গুজবের প্রভাবে শেয়ারের দাম প্রভাবিত হচ্ছে এই সন্দেহে এর বিরোধিতা করেই বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI Guideline) কড়া পদক্ষেপ নিয়েছে। একটি নয়া নির্দেশিকা জারি করে সেবি জানিয়েছে আগামী ১ জুন থেকে স্টক মার্কেটে তালিকাভুক্ত দেশের সেরা ১০০ সংস্থা এবং আগামী ডিসেম্বর মাসে বাকি ১৫০টি সংস্থার উপর এই নিয়ম কার্যকর হবে।

সিকিউরিটি বোর্ড অফ ইন্ডিয়া ওরফে সেবি (SEBI Guideline) ভারতের বাজারে তালিকাভুক্ত সমস্ত সংস্থা, দেশের স্বীকৃত স্টক এক্সচেঞ্জ, তিনটি শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান, CII-এর উপর এই নয়া নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা অনুসারে বাজারে যে সমস্ত গুজব ছড়াবে তা যাচাইয়ের ব্যাপারে ব্যবসার সহযোগিতার জন্য ইন্দাস্ট্রি স্ট্যান্ডার্স ফোরাম কাজ করবে। সেবির সঙ্গেই এই সংস্থা কাজ করবে যেখানে অন্তর্ভুক্ত আছে তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। স্টক মার্কেট সম্পর্কিত গুজব যাচাই করার জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড জারি করা হয়েছে।

সেবির (SEBI Guideline) অধীনে তালিকাভুক্ত হওয়ার জন্য যে নিয়মবিধি আছে তাঁর ভিত্তিতেই এই গুজবগুলি যাচাই করা হবে। স্টক এক্সচেঞ্জ সহ এই তিন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তাঁদের ওয়েবসাইটে এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড প্রকাশ করতে হবে। সেবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তালিকাভুক্ত সমস্ত সংস্থাকে এই নির্দেশিকা মেনে চলতে হবে এবং ব্যবসার মান ও বিধি অনুসরণ করতে হবে। সেবির নিয়মে এই নয়া বিধি কার্যকর হবে ২৫০টি সংস্থার উপর। আগামী ১ জুন ২০২৪ থেকেই কার্যকর হবে এই নিয়ম। প্রথমে দেশের শীর্ষ ১০০ সংস্থা পড়বে এর আওতায়, তারপর ১ ডিসেম্বর ২০২৪ থেকে বাকি ১৫০টি সংস্থাও আসবে এই নির্দেশিকার অধীনে।

সেবি (SEBI Guideline) এই নিয়মের অধীনে যদি কোনও গুজবের কারণে বাজারে শেয়ারের দামে কোনও বদল আসে তাহলে এর ২৪ ঘণ্টার মধ্যেই এই গুজব যাচাই করে দেখতে হবে। ফলে এই বিধি বাজারে তালিকাভুক্ত সমস্ত সংস্থার জন্যেই প্রযোজ্য।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আরও পড়ুন: Best Stocks To Buy: এক বছরে ৫০৫ শতাংশ রিটার্ন দিয়েছে, এটি একটি মাল্টিব্যাগার PSU স্টক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget