এক্সপ্লোর

Share Market: সংঘর্ষ বিরতির পর সপ্তাহের শুরুতেই চাঙ্গা শেয়ার বাজার, বিনিয়োগে আজ তুমুল লক্ষ্মীলাভ?

Sensex Up after Ceasefire: এর আগে আর্থিক বিশ্লেষকেরা বলেছিলেন যে ১২ মে ফের সূচকের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা প্রবল।

মুম্বই: এপ্রিল মাস শেয়ার বাজারের জন্য অত্যন্ত ইতিবাচক সময় গিয়েছে। বাজারের একাধিক সূচকে বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। কিন্তু মে মাসে ফের শঙ্কার মেঘ জমেছিল শেয়ার মার্কেটে। এর মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের কারণে মারাত্মক প্রভাব পড়েছিল সেনসেক্স-স্টকে। তবে রবিবার সংঘর্ষ বিরতির পর সোমবার সপ্তাহের শুরুতে ফের ঊর্ধ্বমুখী। 

বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এর ৩০-শেয়ার সূচক সেনসেক্স ১,৫০০ পয়েন্ট বা ২% বেশিতে আছে। দেশের শীর্ষ ৫০টি কোম্পানির সমন্বয়ে গঠিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এর বেঞ্চমার্ক নিফটি৫০, সকাল ৯:১৫ টা খোলার আগে ১৫ মিনিটের মধ্যে ৫০০ পয়েন্ট বেড়ে যায়।                                                 

এর আগে আর্থিক বিশ্লেষকেরা বলেছিলেন যে ১২ মে ফের সূচকের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা প্রবল। ব্রোকারেজ ফার্মগুলি জানিয়েছে, সোমবার, ১২ মে বাজারে ২০০ থেকে ৩০০ পয়েন্টের বৃদ্ধি দেখা যেতে পারে। নতুন করে ভারত-পাক সংঘাত সৃষ্টি না হলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বিনিয়োগকারীদের যাবতীয় লোকসান পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে এই সপ্তাহে প্রধান ইকুইটি সূচকগুলিতে উল্লেখযোগ্য পতন দেখা গিয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর পাকিস্তানি বাহিনী রাতারাতি বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণার পর সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে বাজারের পতন আরও তীব্র হয়। যা সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ বাড়িয়ে তোলে।  

শুক্রবার, ৯ মে দিনের শেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) এই সূচক দাঁড়িয়েছিল ২৪,০০৮ পয়েন্টে। অর্থাৎ ১.১ শতাংশ নিম্নমুখী হয়েছিল ওই বাজারের স্টকের সূচক। গত সপ্তাহের শেষ লেনদেনের দিনে (পড়ুন শুক্রবার, ৯ মে) ফের একবার ৮০ হাজারের নীচে নেমে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক। বাজার বন্ধ হওয়ার সময়ে ৭৯,৪৫৪.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছিল সেনসেক্স। এতে ৮৮০.৩৪ পয়েন্টের বা ১.১০ শতাংশের পতন লক্ষ করা গিয়েছিল। 

শেয়ার বিশেষজ্ঞরা মনে করছেন হঠাৎ করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণেই এই শেয়ারের পতন লক্ষ্য করা গিয়েছিল। 

                      

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget