এক্সপ্লোর

Share Market Holiday: মে মাসে ১০ দিন বন্ধ থাকবে বাজার, জানেন কবে কবে ছুটি শেয়ার বাজারে ?

Share Market Holiday List May 2024: আগামী মে মাসে শেয়ার বাজারে ছুটি থাকছে সব মিলিয়ে ১০ দিন। মাঝে আর একদিন, তারপরেই নতুন মাস শুরু হবে। দেখে নিন ২০২৪ সালের মে মাসে ঠিক কবে কবে বন্ধ থাকবে বাজার।

Share Market: ২০২৪-২৫ অর্থবর্ষ শুরু হয়েছে এপ্রিল মাসের মধ্য দিয়ে। এই নতুন অর্থবর্ষের প্রথম মাস শেষ হতে চলেছে। দ্বিতীয় মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে বাজার (Share Market Holiday)। অর্থাৎ আগামী মে মাসে শেয়ার বাজারে ছুটি থাকছে সব মিলিয়ে ১০ দিন। মাঝে আর একদিন, তারপরেই নতুন মাস শুরু হবে। দেখে নিন ২০২৪ সালের মে মাসে ঠিক কবে কবে বন্ধ থাকবে বাজার।

মাসের প্রথম দিনেই বন্ধ থাকাবে বাজার

১ মে বুধবার থেকে শুরু হচ্ছে নতুন মাস, নতুন অর্থবর্ষের দ্বিতীয় মাস। এই দিন একইসঙ্গে মে দিবস বিশ্বজুড়ে পালিত হয় এবং রয়েছে মহারাষ্ট্র দিবস। তাই এই দুই কারণে মে মাসের প্রথম দিন বন্ধ থাকবে দেশীয় বাজার। মহারাষ্ট্রে এদিন সরকারি ছুটি (Share Market Holiday) ঘোষিত হয়েছে। ফলে মুম্বই ভিত্তিক ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ দুইই বন্ধ থাকবে মে মাসের প্রথম দিনে।

কেন পালিত হয় মহারাষ্ট্র দিবস

১ মে মহারাষ্ট্র রাজ্যটি তৈরি হয়েছিল। এর আগে ভাষাগত ভিত্তিতে রাজ্যগঠনের অনুমোদন ছিল না। ১৯৬০ সালের ১ মে এই অনুমোদনের ভিত্তিতে প্রথম আলাদা রাজ্য হিসেবে গড়ে ওঠে মহারাষ্ট্র। আর তাই প্রতি বছর এই দিনটি বিশেষ পালনীয় দিন মানা হয়। এদিন সরকারি ছুটি থাকে গোটা মহারাষ্ট্র রাজ্য জুড়ে। মহারাষ্ট্রের সমস্ত ব্যাঙ্ক যেমন এদিন বন্ধ থাকবে, তেমনি বন্ধ থাকবে শেয়ার বাজারও।

ছুটি রয়েছে লোকসভা নির্বাচনের কারণেও

মে মাসে শেয়ার বাজারে আরও ছুটি আছে লোকসভা নির্বাচনের কারণে। ২০ মে সোমবার দেশীয় বাজারে কোনও বেচাকেনা হবে না, বন্ধ থাকবে শেয়ার বাজার। ২০২৪ সালের ২০ মে মুম্বইয়ের সমস্ত লোকসভা কেন্দ্রগুলিতে নির্বাচন চলবে আর তাই শেয়ার বাজার বন্ধ থাকবে। মে মাসের দ্বিতীয় ছুটি এটি।

১০টি ছুটি আছে মে মাসে

প্রতি সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকে শেয়ার বাজার (Share Market Holiday), এই ৫দিনই বেচাকেনা চলে। ফলে প্রতি সপ্তাহেই দু-দিন করে বন্ধ থাকে বাজার। আর সেই হিসেব ধরলে মে মাসে ৮দিন শনি ও রবিবার রয়েছে। এই দিনগুলিতে শেয়ার বাজারে কোনও বেচাকেনা হবে না।

মে মাসের শনিবার- ৪ মে, ১১ মে, ১৮ মে এবং ২৫ মে

মে মাসের রবিবার- ৫ মে, ১২ মে, ১৯ মে এবং ২৬ মে

আরও পড়ুন: Petrol Diesel Price: কলকাতার থেকে পেট্রোল সস্তা কোন শহরে ? বাংলার বাইরে জ্বালানি কত ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Employees' Provident Fund Organisation: চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস
চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস

ভিডিও

Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৭.২৬): 'ED-র থেকে AB বেশি ভয়ঙ্কর', হিটলারের প্রসঙ্গ টেনে অভিষেককে নিশানা মদনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৭.২৬): ২১ জুলাইয়ের ঠিক আগে মমতার 'মিত্র'-বিয়োগ, ঋতব্রত শিবিরে ছায়াসঙ্গী মদনও
TMC Turmoil Deepens : পালাবদলের পর শুধুই ভাঙন! চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে কালীঘাট শিবির
TMC News | মমতা ঘনিষ্ঠদের ১৮০ ডিগ্রি টার্ন! কালীঘাট ছেড়ে গেল ঋতব্রত তৃণমূলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget