এক্সপ্লোর

Share Market Opening: গতি কমেছে সেনসেক্স-নিফটিতে, আজ বাজারে মুনাফা দিতে পারে এই স্টকগুলি

Stocks To Buy Today : আজ সকাল ৯টা ১৫ নাগাদ সেনসেক্স ৬০ পয়েন্ট বেড়ে ৮৫,৮৯৩ পয়েন্টে খোলে। আর অন্যদিকে নিফটি ৫০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে খোলে ২৬,২৪৮ পয়েন্টে।

Sensex Today: আজ শুক্রবার দেশীয় শেয়ার বাজারে খানিক গতি কমেছে সকালের সেশনে। বাজার খুলতেই গতকালের মত তেজি ভাব (Share Market Opening) নজরে আসছে না, পরপর রেকর্ড উচ্চতা গড়ার পর এখন গতি কমেছে বাজারে। এই সপ্তাহের শেষ ট্রেডিং দিনে (Sensex Today) বাজারে প্রফিট বুকিংয়ের চাপ রয়েছে। আর সেই কারণে ট্রেডিং এখন প্রায় ফ্ল্যাট চলছে।  

আজ সকাল ৯টা ১৫ নাগাদ সেনসেক্স ৬০ পয়েন্ট বেড়ে ৮৫,৮৯৩ পয়েন্টে খোলে। আর অন্যদিকে নিফটি ৫০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে খোলে ২৬,২৪৮ পয়েন্টে। ট্রেডিংয়ের প্রথম কয়েক মিনিটেই একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করতে থাকে বাজার। সকাল ৯টা ২০ নাগাদ সেনসেক্স ৩৫ পয়েন্ট বেড়ে পৌঁছে যায় ৮৫,৮৭০ পয়েন্টে, আর নিফটিও ২৬,২৩৫-এর ঘরে ট্রেড করতে থাকে। ১৬ পয়েন্ট বেড়েছে নিফটি।

প্রি-ওপেন মার্কেটে মিলেছিল ইঙ্গিত

দেশীয় বাজারে ট্রেডিং শুরু হওয়ার আগেই বোঝা যাচ্ছিল যে এই সপ্তাহের শেষ ট্রেডিং দিনেও বাজারে গতি বজায় থাকবে। প্রি-ওপেন সেশনে সেনসেক্স ৮৫,৯০০ পয়েন্টের কাছাকাছি ছিল, ৬০ পয়েন্ট বেড়ে গিয়েছিল সেনসেক্স। অন্যদিকে নিফটি ৫০ ছিল ৩০ পয়েন্ট বেড়ে ২৬,২৫০-এর ঘরে। আজ সকালে গিফট সিটিতে নিফটি ফিউচারস ৫০ পয়েন্ট প্রিমিয়ামে ২৬,৬৩০-এর ঘরে ট্রেড করছিল।

এই সপ্তাহে পরপর রেকর্ড গড়েছে বাজার

দেশীয় শেয়ার বাজার এই সপ্তাহে পরপর নতুন নতুন রেকর্ড গড়েছে। এই সপ্তাহের শুরুতেই নয়া উচ্চতায় পৌঁছে গিয়েছিল বাজার। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এই নতুন উচ্চতা গড়ার রেকর্ড জারি ছিল বাজারে। গতকাল বৃহস্পতিবারের ট্রেডিং সেশনে সেনসেক্স ৮৫,৯৩০ পয়েন্ট এবং নিফটি ২৬,২৫০ পয়েন্টে নতুন উচ্চতা তৈরি করেছিল। গতকাল বাজার বন্ধের সময় সেনসেক্স থেমে যায় ৮৫,৮৩৬-এর ঘরে (০.৭৮ শতাংশ বৃদ্ধি) আর নিফটি থেমে যায় ২৬,২১৬-এর ঘরে (০.৮১ শতাংশ বৃদ্ধি)।

সকালের সেশনে কেমন হাল বড় বড় শেয়ারে

আজকের সকালের সেশনের ট্রেডিংয়ে সেনসেক্সের অর্ধেক শেয়ারেই পতন দেখা গিয়েছিল। তবে আইটি সেক্টরের স্টকগুলিতে ভাল মুনাফার সঙ্কেত এসেছে। সকালের সেশনের শুরুতে এই স্টকগুলি ভাল গতি দেখিয়েছে বাজারে। এদের মধ্যে ইনফোসিসের শেয়ারে এসেছে ২.৬০ শতাংশ বৃদ্ধি, টেক মহিন্দ্রার শেয়ারও আজ সকালের সেশনে ২.৫ শতাংশ বেড়ে গিয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)ব

আরও পড়ুন: Best Stocks To Buy: ১৫৫ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্মল-ক্যাপ শেয়ার, এটি একটি মাল্টিব্য়াগার স্টক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget