এক্সপ্লোর

Share Market Opening: পতন দিয়ে শুরু হলেও স্বস্তি এল বাজারে, সেনসেক্স বাড়ল ১৯০ পয়েন্ট- আবার কি পড়বে সূচক ?

Sensex Today: আজ বৃহস্পতিবার ১৪ মার্চ সকালের প্রথম সেশনে ২২০ পয়েন্ট পড়তে দেখা যায় সেনসেক্স। কিন্তু তার পরেও ক্ষতি পুষিয়ে নিয়ে গ্রিন জোনে ঢুকে পড়ে সূচক।

Sensex Today: এই সপ্তাহের শুরু থেকেই বারবার পতনের মুখ দেখেছে বাজার। সোমবার থেকে শুরু হয়েছে লাল সঙ্কেত জারি। বাজারে পরপর তিনদিন বিরাট ধস এসেছে। বিনিয়োগকারীরা প্রায় ১৪ লাখ কোটি টাকা হারিয়েছেন এই তিনদিনে। মাঝে বুধবার কিছুটা বাড়তে দেখা গেলেও সেই বৃদ্ধি দীর্ঘস্থায়ী হয়নি সূচকে। আজ বৃহস্পতিবার ১৪ মার্চ সকালের প্রথম সেশনে (Share Market Opening) ২২০ পয়েন্ট পড়তে দেখা যায় সেনসেক্স (Sensex Today)। কিন্তু তার পরেও ক্ষতি পুষিয়ে নিয়ে গ্রিন জোনে ঢুকে পড়ে সূচক।

কোথায় দাঁড়িয়ে সেনসেক্স, নিফটি ?

আজ দিনের শুরুটাই রেড জোনে ছিল উভয় সূচক। সকাল ৯.২০ নাগাদ সেনসেক্স কমে গিয়েছিল ২২৫ পয়েন্টেরও বেশি। আর নিফটি ছিল তখন ২১,৯৫০ পয়েন্টের কাছাকাছি। এমনকী প্রি-ওপেনিং সেশনেও বাজার পড়তে দেখা গিয়েছিল আজ সকালে। সেনসেক্স (Sensex Today) পড়েছিল ২০০ পয়েন্ট। তবে খুব তাড়াতাড়ি সেই ক্ষতি পুষিয়ে নেয় সূচক। স্মলক্যাপ ও মিডক্যাপের বিরাট চাপ সামলেও আজ গ্রিন জোনে বাজার (Share Market Opening)। সেনসেক্স এখন ১৯৯ পয়েন্ট বেড়ে ট্রেড করছে ৭২,৯৬১-এর স্তরে এবং অন্যদিকে নিফটি ৫০ সূচক ৯১.৯০ পয়েন্ট বেড়ে এখন আছে ২২,০৮৯ এর স্তরে। স্মলক্যাপ ও মিডক্যাপ দুটি সূচকেই গতি দেখা গিয়েছে আজ। আগের ক্ষতি পুষিয়ে ১ শতাংশ বেড়েছে এই দুই সূচক।

বাজার কী আবার পড়বে ?

আজ বৃহস্পতিবার সকাল ১০.২৫ নাগাদ বাজারে ২১৬৪ টি শেয়ারে গতি দেখা যায়, ১০২০টি শেয়ারের দাম কমে এবং ৭৮টি শেয়ার অপরিবর্তিত থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এর পরেও যদি নিফটি সূচক পড়ে তাহলে ২১৮৫০, ২১৮০০ পয়েন্টে শক্তপোক্ত সাপোর্ট রয়েছে। সেই সাপোর্টের কাছাকাছি নেমে এলে বিনিয়োগ করা যায়। এখন নিফটিতে ক্ষতি পুষিয়ে গতি এসেছে, বিনিয়োগ করতে চাইলে এখন ভাল সময় বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। বিরাট ধসের পর আজ নিফটি স্মলক্যাপ ১০০ এবং নিফটি মিডক্যাপ ১০০ গতি দেখাচ্ছে, গ্রিন জোনে ঢুকে পড়েছে এই দুই সূচক। ইন্ডিয়া ভিক্স আজ ১৪ লেভেলে ঘোরাফেরা করছে, ফলে অনিশ্চয়তা কিছুটা কম বলেই মনে হয়।

কোন কোন স্টকের দাম বাড়ছে আজ

এখনও পর্যন্ত সকালের সেশনে বাজারে আদানি এন্টারপ্রাইসের শেয়ারের দাম ৪.৯৩ শতাংশ বাড়তে দেখা গিয়েছে। অন্যদিকে JSW Steel-এর শেয়ারের দাম কমেছে ১.৩১ শতাংশ। নিফটি ব্যাঙ্কের সূচকও আজ ০.১৮ শতাংশ বেড়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Petrol Diesel Price: ভোটের আগে পেট্রোলের দামে কত হেরফের ? কোথায় কমল দাম ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget