এক্সপ্লোর

Old SmartPhone: পুরোনো স্মার্টফোন বিক্রি করবেন নাকি এক্সচেঞ্জ, কী করলে মিলবে বেশি টাকা?

Sell Or Exchange Old Phone: অনলাইন মার্কেটপ্লেস, পুরনো ও রিফার্বিশড ইলেকট্রনিক্স বিক্রির সংস্থা, বিশেষ ফোন রিসেল প্ল্যাটফর্ম অথবা স্থানীয় ক্রেতার কাছে পুরনো ফোন বিক্রি করা যায়।

কলকাতা: নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করলে পুরনো ফোনটা কী করবেন, সেই নিয়ে অনেকেই ভাবনা চিন্তা করতে থাকেন। ওই ফোন বিক্রি করবেন নাকি নতুন ফোন কেনার সময় এক্সচেঞ্জ করে দেবেন, সেই নিয়ে ভাবনা চিন্তা চলতে থাকে। পুরনো স্মার্টফোনেরও বাজারে ভালো দাম পাওয়া সম্ভব। তবে বিক্রি এবং এক্সচেঞ্জ—দুই পদ্ধতিরই কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। ফোনের মডেল, বয়স, ফোনের অবস্থা এবং বাজারে চাহিদার উপর নির্ভর করে যে সেই ফোন থেকে কত টাকা পাওয়া যাবে।

আরও পড়ুন: কলকাতা পুরসভার ভিতরে এবার জায়গা পেল সাভারকর, শ্যামপ্রসাদ, রানী লক্ষ্মীবাঈ সহ ৮ টি নতুন ছবি

অনলাইন মার্কেটপ্লেস, পুরনো ও রিফার্বিশড ইলেকট্রনিক্স বিক্রির সংস্থা, বিশেষ ফোন রিসেল প্ল্যাটফর্ম অথবা স্থানীয় ক্রেতার কাছে পুরনো ফোন বিক্রি করা যায়। সরাসরি ক্রেতার কাছে বিক্রি করলে মাঝখানে কোনও মধ্যস্থতাকারী থাকে না। নিজের পছন্দমতো দাম চাওয়া যায় এবং ভালো অফারের জন্য অপেক্ষাও করা সম্ভব।

তবে এই পদ্ধতিতে কিছু ঝামেলাও রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন তৈরি করা, নিয়মিত আপডেট করা এবং ক্রেতা খুঁজে পেতে সময় দিতে হয়। অনেক ক্ষেত্রে ভালো ক্রেতা পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হতে পারে। পাশাপাশি প্রতারণা বা টাকা পেতে দেরি হওয়ার আশঙ্কাও থাকে। ফোনে স্ক্র্যাচ, অন্য কোনও ক্ষতি কিংবা প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাব থাকলে প্রত্যাশিত দাম নাও মিলতে পারে।

নতুন ফোন কেনার সময় পুরনো ফোনটি এক্সচেঞ্জ করলে তার মূল্য নতুন ফোনের দাম থেকে বাদ দেওয়া হয়। ফলে নতুন ফোন কেনার খরচ কমে যায় এবং কিস্তিতে কিনলে EMI-এর পরিমাণও কমতে পারে। আলাদা করে ক্রেতা খোঁজার প্রয়োজন নেই। এক্সচেঞ্জ করে যে টাকা পাওয়া যায়, সেটা সাধারণত নতুন ফোনের দাম থেকে বাদ হয়ে যায়।

তবে এক্সচেঞ্জের ক্ষেত্রে পুরনো ফোনের দাম সরাসরি বিক্রির তুলনায় কম হতে পারে। পাশাপাশি সব মডেলের ফোন এক্সচেঞ্জের জন্য গ্রহণ করা হয় না। অনেক খুচরো বিক্রেতা নির্দিষ্ট কিছু মডেলই গ্রহণ করেন। ফোন বিক্রি বা এক্সচেঞ্জের ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। যেমন ফোনের বয়স, ফোনের অবস্থা, ব্যাটারি হেলথ, কত স্টোরেজ রয়েছে ওই ফোন ও বাজারে ওই মডেলের চাহিদা।

যদি বেশি টাকা পাওয়াই আপনার লক্ষ্য হয় এবং ক্রেতা খুঁজতে কিছুটা সময় দিতে আপত্তি না থাকে, তাহলে সরাসরি বিক্রি করা ভালো বিকল্প হতে পারে। অন্যদিকে, দ্রুত নতুন ফোন কিনতে চাইলে এবং কিছুটা কম দাম পেতে আপত্তি না থাকলে এক্সচেঞ্জের পথে হাঁটতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন প্ল্যাটফর্মে নিজের ফোনের বর্তমান রিসেল ভ্যালু যাচাই করে নেওয়া উচিত। তাতে বিক্রি এবং এক্সচেঞ্জ—দুই ক্ষেত্রেই কত টাকা পাওয়া যেতে পারে, তার একটি ধারণা তৈরি হবে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

JioStar Layoffs : দেড়শোরও বেশি কর্মী ছাঁটাই করবে এই ভারতীয় কোম্পানি, ক্ষতিগ্রস্তরা পাবেন ৬ মাসের বেতন, প্রোরেটেড বোনাস
দেড়শোরও বেশি কর্মী ছাঁটাই করবে এই ভারতীয় কোম্পানি, ক্ষতিগ্রস্তরা পাবেন ৬ মাসের বেতন, প্রোরেটেড বোনাস
Gold Price Today: সোনার দামে এবার বড় বদল, মঙ্গলবারে রুপোরও দর বদলে গেল? কমল না বাড়ল?
সোনার দামে এবার বড় বদল, মঙ্গলবারে রুপোরও দর বদলে গেল? কমল না বাড়ল?
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
Gold Price Today: ফের বাড়ল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারাটের দর কত? রুপোর দামও ঊর্ধ্বমুখী?
ফের বাড়ল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারাটের দর কত? রুপোর দামও ঊর্ধ্বমুখী?
Advertisement

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget