এক্সপ্লোর

Small Saving Scheme: পিপিএফ থেকে সুকন্যা সমৃদ্ধি, ১ এপ্রিল থেকে সুদের হার কি বাড়বে ?

Interest Rate: ৮ মার্চ কেন্দ্রীয় অর্থ মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এপ্রিল থেকে জুনের মধ্যে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হারে কোনও বদল হবে না।

Interest Rate: সাধারণ মানুষদের কাছে এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প একটি নিরাপদ বিনিয়োগের মাধ্যম। ঝুঁকি অনেক কম আর রিটার্ন সেই তুলনায় বাঁধাধরা। এক্ষেত্রে কেন্দ্র সরকারই এই বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার ঠিক করে দেয়। প্রতি ত্রৈমাসিকের আগে এই সুদের হার ঠিক করে দেয় সরকার। এই পরিসরে, ৩১ মার্চ চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষ শেষ হয়ে যাবে। ১ এপ্রিল থেকে শুরু হবে নতুন অর্থবর্ষ। এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকের জন্য সরকার এবার এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের (Small Saving Scheme) নতুন সুদের হার ঘোষণা করেছেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা কিংবা ন্যাশনাল সেভিংস স্কিমে এবার থেকে কত সুদের হার মিলবে ?

পিপিএফেই মিলবে ৭.১ শতাংশ সুদ

৮ মার্চ কেন্দ্রীয় অর্থ মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নতুন অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল থেকে জুনের মধ্যে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হারে কোনও বদল হবে না। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগের (Small Saving Scheme) মধ্য দিয়ে সাধারণ মানুষ বছরে ৭.১ শতাংশ সুদ পাবেন।

কোন প্রকল্পে কত সুদ পাওয়া যাবে নতুন অর্থবর্ষে

পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টে – ৪ শতাংশ

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম – ৬.৯- ৭.৫ শতাংশ

রেকারিং স্কিম- ৬.৭ শতাংশ

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম – ৮.২ শতাংশ

মান্থলি ইনকাম স্কিম – ৬.৪ শতাংশ

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট – ৭.৭ শতাংশ

পাবলিক প্রভিডেন্ট ফান্ড – ৭.১ শতাংশ

কিষাণ বিকাশ যোজনা – ৭.৫ শতাংশ

সুকন্যা সমৃদ্ধি যোজনা – ৮.২ শতাংশ

৩১ মার্চের আগে করতে হবে এই কাজ

পিপিএফ কিংবা সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ (Small Saving Scheme) থাকলে ৩১ মার্চের আগেই আপনাকে সঞ্চয় অ্যাকাউন্টে জমা করতে হবে ন্যূনতম ব্যালেন্স। আর ন্যূনতম ব্যালেন্স না থাকলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার। পরে সেই একই অ্যাকাউন্ট ফাইন দেওয়ার পরেই ফের সক্রিয় হবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে প্রতি বছর ৫০০ টাকা থেকে ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। আবার সুকন্যা সমৃদ্ধি যোজনায় কেউ চাইলে ন্যূনতম ২৫০ টাকা থেকে সর্বাধিক ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। আয়কর আইনের ৮০ সি ধারা অনুসারে ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন।

আরও পড়ুন: PPF SSY Deadline: পিপিএফ, সুকন্যা সমৃদ্ধিতে অ্যাকাউন্ট আছে ? ৩১ মার্চের মধ্য়ে করতে হবে এই কাজ

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget