এক্সপ্লোর

Stock Market Ban: এই স্টক থাকলে খারাপ খবর ! শেয়ারের ট্রেডিং নিষিদ্ধ করল বিএসই-এনএসই, আটকে গেল ৫.৭ লক্ষ বিনিয়োগকারীর টাকা

NSE BSE Ban: কোম্পানির স্টক অযৌক্তিকভাবে বৃদ্ধির কথা বলছেন অনেক বাজার বিশেষজ্ঞরা। এবার সেই আশঙ্কাই সত্যি হল।

NSE BSE Ban:  অনেকদিন ধরেই এই কোম্পানির স্টক ঘিরে বাজারে (Stock Market) একটা নেচিবাচক পরিবেশ তৈরি হয়েছিল। কোম্পানির স্টক অযৌক্তিকভাবে বৃদ্ধির কথা বলছেন অনেক বাজার বিশেষজ্ঞরা। এবার সেই আশঙ্কাই সত্যি হল।

কোন কোম্পানির স্টক নিষিদ্ধ করেছে বাজার
 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) ডিজিটাল মার্কেটিং সলিউশন কোম্পানি ব্রাইটকম গ্রুপের শেয়ার (Brightcom Group) লেনদেন নিষিদ্ধ করেছে। এতে প্রায় ৫ লাখ ৭ হাজার বিনিয়োগকারীর টাকা আটকে আছে। এই সংস্থাটি বাজার নিয়ন্ত্রক সেবি-র নিয়ম লঙ্ঘন করেছিল। SEBI-এর মতে কোম্পানিটি 2014-15 থেকে 5 বছরের জন্য তার ব্যয়কে কমিয়ে ও মুনাফাকে বাড়িয়ে দেখিয়েছে বলে অভিযোগ। এই কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোম্পানিটির শেয়ার লেনদেনের ওপর নিষেধাজ্ঞা ১৪ জুন থেকে কার্যকর হবে। বুধবার কোম্পানিটির শেয়ার দর লোয়ার সার্কিট স্পর্শ করেছে।

কোম্পানির বিরুদ্ধে কী অভিযোগ
এনএসই বুধবার একটি সার্কুলার জারি করে বলেছে,  আর্থিক ফলাফলে কারসাজির কারণে সেবি-র নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। SEBI কোম্পানির দায়ের করা সেপ্টেম্বর এবং ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফল নিয়েও প্রশ্ন তুলেছে। অতএব 14 জুন, 2024 থেকে ব্রাইটন গ্রুপের স্টকের লেনদেন বন্ধ হয়ে যাবে। যদি কোম্পানি SEBI নিয়ম মেনে চলে, তাহলে তার শেয়ারের লেনদেন আবার শুরু হবে। স্থগিতাদেশের 15 দিন পরে ছয় মাসের জন্য প্রতি সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে কোম্পানির সিকিউরিটিজে ট্রেড করার অনুমতি দেওয়া হবে।

প্রোমোটারদের শেয়ারহোল্ডিং ও সিকিউরিটিজও বাজেয়াপ্ত করা হবে
বিএসই-এর মতে, প্রোমোটারদের সম্পূর্ণ শেয়ারহোল্ডিং এবং ডিম্যাট অ্যাকাউন্টে থাকা অন্যান্য সমস্ত সিকিউরিটিগুলিও বাজেয়াপ্ত করা হবে। বর্তমানে, ব্রাইটন গ্রুপের প্রোমোটারদের 18.38 শতাংশ শেয়ার রয়েছে এবং 81.62 শতাংশ শেয়ার রয়েছে জনসাধারণের কাছে। প্রায় 5.7 লাখ খুচরো বিনিয়োগকারী এই সঙ্কটে আটকা পড়া কোম্পানির 37.89 শতাংশ শেয়ার ধারণ করে। জায়ান্ট কোম্পানি ভ্যানগার্ডেরও এতে অংশীদারিত্ব রয়েছে। এছাড়াও, এফপিআই এলজিওএফ গ্লোবাল অপচুনিটি ফান্ডের 2.48 শতাংশ শেয়ার রয়েছে, অভিজ্ঞ বিনিয়োগকারী শঙ্কর শর্মার 1.14 শতাংশ এবং সুব্রতো সাহার 2.02 শতাংশ শেয়ার রয়েছে এই কোম্পানিতে।

BSE-NSE-তে ব্রাইটন গ্রুপের স্টক লোয়ার সার্কিট হিট
গত ২ বছর ধরে হায়দরাবাদের এই কোম্পানির ওপর নজর রাখছিল সেবি। তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। SEBI বলেছে যে সংস্থাটি আর্থিক ফলাফলের কারসাজি করে জালিয়াতি করছে। কোম্পানি প্রায় 1280 কোটি টাকার তথ্য গোপন করেছে। বুধবার, BSE এবং NSE-তে ব্রাইটকম গ্রুপের স্টক লোয়ার সার্কিট স্পর্শ করেছিল।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget