এক্সপ্লোর

Stock Market Update: বাজার খুলতেই সর্বকালীন উচ্চতায় Nifty 50, ২২২০০ পেরিয়ে দৌড় সূচকের

Nifty 50 Record: ব্যাঙ্কের স্টক সবুজ সঙ্কেত দেখিয়েছে বাজারের শুরুতেই। গোটাদিনই কি ঊর্ধ্বমুখী থাকবে বাজার?

কলকাতা: বাজার খুলতেই চমক। সর্বকালীন উচ্চতা ছুঁল ভারতীয় শেয়ার বাজারে (Indian Stock Market) Nifty 50 সূচক। ২১ ফেব্রুয়ারি ২২২০০ রেঞ্জ পেরিয়ে গেল নিফটি সূচক। ২২২৪৮ ছুঁয়ে ফেলেছিল সূচক। সকাল ১০টা ৫ মিনিটে ২২২৪৩.৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে নিফটি সূচক। ব্যাঙ্কের স্টক সবুজ সঙ্কেত দেখিয়েছে বাজারের শুরুতেই। 

এদিন ওপেনিং বেলের পরেই সেনসেক্স (Sensex today) ৭৩১০০ পেরিয়েছে। নিফটি ৫০ (Nifty 50 Benchmark) সূচকও ছিল ২২২১১ স্তরে। যেহেতু নিফটি ২২০০০-২২১০০ জ়োনে রয়েছে, বিশেষজ্ঞরা মনে করছেন মার্কেট তেজি বা Bullish থাকবে এদিন। 

মঙ্গলবারও নিফটি ৫০ রেকর্ড ছুঁয়েছিল। সেদিন ২২২১৫.৬০ ছুঁয়েছিল নিফটি সূচক। ব্য়াঙ্ক ও আর্থিক সংস্থার স্টকের কারণেই ঊর্ধ্বগামী হয়েছিল নিফটি ৫০। গত তিন মাসে নিফটি ৫০ সূচক ১৩ শতাংশ বেড়েছে। গত বছরের ২০ মার্চ ৫২ সপ্তাহে সবচেয়ে নীচে নেমেছিল এই সূচক, দাঁড়িয়েছিল ১৬৮২৮.৩৫ পয়েন্টে। সেই জায়গা থেকে এখন ৩২ শতাংশেরও বেশি বেড়েছে এই সূচক।

গত এক বছর ধরেই টানা ঊর্ধ্বগামী হয়েছে এই সূচক। একাধিক ধাক্কা, মূল্যবৃদ্ধির সমস্যা, সুদের হার, ভূরাজনৈতিক টানাপড়েন কাটিয়ে এগিয়েছে এই সূচক।  

এদিন ১০টা বেজে ২০ মিনিটে নিফটি ৫০ সূচক দাঁড়িয়ে রয়েছে ২২১৯৫ স্তরে। যা গতকালের চেয়ে কম। ১০টার পর থেকেই বাজার সূচক ক্রমশ পড়েছে। ২১ ফেব্রুয়ারিতে সকাল ১১টা ২৭ মিনিটে নিফটি ৫০ সূচক দাঁড়িয়ে ছিল ২২১৮৩.৭৫ পয়েন্টে। এদিন মার্কেট খুলেছিল ২২২৪৮.৮৫ পয়েন্টে। এদিন এখনও পর্যন্ত এই সূচক উঠেছে ২২২৪৯.৪০ পয়েন্টে। এদিন এখনও পর্যন্ত সবচেয়ে নীচে নেমেছিল ২২১৯৬.৯৫ পয়েন্টে।  

এই সূচকে এখনও পর্যন্ত ২৬টি স্টক ঊর্ধ্বগামী রয়েছে। নীচে নেমেছে ২৩টি স্টক। অপরিবর্তিত রয়েছে ১ টি স্টক। NSE-এর ওয়েবসাইটের তথ্য় বলছে, বেলা সাড়ে এগারোটা নাগাদ সবচেয়ে বেশি বেড়েছে Tata Steel-এর শেয়ার (২.৯৮ শতাংশ), সবচেয়ে কমেছে Power Grid- (১.৭৫ শতাংশ)

১১ সেপ্টেম্বর, ২০২৩-এ, নিফটি প্রথমবার ২০ হাজারের স্তর স্পর্শ করেছিল এবং ১৫ জানুয়ারি, এটি ২২০০০-এ পৌঁছেছিল। তার মানে, মাত্র ৪ মাসে, Nifty 50- ২০০০ পয়েন্টের বিশাল বৃদ্ধি অর্জন করেছে। ৪ ডিসেম্বর, নিফটি প্রথমবারের মতো ২১০০০-এর স্তর অর্জন করেছিল। এই দিনে, ১০৫ পয়েন্ট বেড়ে ২১০০০-এ পৌঁছেছিল মার্কেট। আগের সেশনে অর্থাৎ ৭ ডিসেম্বর ২০২৩-এ, নিফটি ২০৯০১-স্তরে বন্ধ হয়েছিল। ২০২৪ সালের ১৫ জানুয়ারি, প্রথম nifty 50- ২২ হাজারের স্তর স্পর্শ করেছিল। মাত্র ২৭টি ট্রেডিং সেশনে, নিফটি ১০০০ পয়েন্ট বেড়ে ২২হাজারের রেকর্ড উচ্চ স্তরে পৌঁছেছে। 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় )

আরও পড়ুন: একলাফে বাড়ল তাপমাত্রা, ভিজতে পারে কলকাতা সহ কয়েকটি জেলা, জানুন তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Online Scam: আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget