এক্সপ্লোর

Tata Punch Launch: ২৪ ঘণ্টার মধ্যেই লঞ্চ, এই পাঁচ বিশেষত্ব রয়েছে টাটা পাঞ্চে

Tata Punch Launch: সাড়ে ৫ লাখ টাকা থেকে শুরু হতে পারে গাড়ির দাম। মাইক্রো এসইউভির টপ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৭-৮ লক্ষ টাকার মধ্যে। তবে এসবই হতে পারে গাড়ির এক্স শোরুম প্রাইস।

নয়াদিল্লি: রাত পোহালেই শুরু আয়োজন। ১৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে টাটার মাইক্রো এসইউভি পাঞ্চ (Tata Punch Launch)। স্পেকসের বিশদে বিবরণ ছাড়াও জানা যাবে গাড়ির দাম।

কম দামি এসইউভি হবে এই গাড়ি
কোম্পানি সূত্রে খবর, বাজেট এসইউভি ক্রেতাদের জন্যই এই গাড়ি এনেছে টাটা। সেই কারণে সাড়ে ৫ লাখ টাকা থেকে শুরু হতে পারে গাড়ির দাম। মাইক্রো এসইউভির টপ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৭-৮ লক্ষ টাকার মধ্যে। তবে এসবই হতে পারে গাড়ির এক্স শোরুম প্রাইস। অন রোড প্রাইসের ক্ষেত্রে আরও বাড়বে গাড়ির দাম। ভারতে Maruti Ignis, Mahindra KUV100,Nissan Magnite Renault Kiger-এর সঙ্গে প্রতিযোগিতা হবে এই গাড়ির।

কমপ্যাক্ট সাইজের মধ্যে বহু সুরক্ষার ফিচার
মাইক্রো এসইভি গাড়ি হলেও যাত্রী সুরক্ষার দিকে থেকে অনেককেই পিছনে ফেলে দেবে Tata Punch।  এই গাড়িতে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল মোড ছাড়াও এবিএস, ইবিডি। ১৮৭ এমএম-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে গাড়িতে। টাটার ALFA-ARC আর্কিটেকচারে তৈরি হয়েছে এই এসইউভি। 

Global NCAP-এ ৫ স্টার রেটিং 
যাত্রী সুরক্ষার পরীক্ষায় ৫ স্টার রেটিং পেয়েছে টাটা পাঞ্চ(Tata Punch। গ্লোবাল এনক্যাপ-এ (Global NCAP)-এ এই রেটিং পেয়েছে টাটার মাইক্রো এসইউভি গাড়ি। এর আগে টাটার (Tata Nexon) এসইউভি নেক্সন(Global NCAP)-এ ৫ স্টার রেটিং পেয়েছিল। ২০১৮ সালে এসেছিল এই রেটিং। ২০২০ সালেও গাড়ির সুরক্ষায় ৫ স্টার রেটিং পায় টাটার হ্যাচব্যাক Altroz। এবার সেই তালিকায় নাম লেখাল Tata Punch SUV। পরীক্ষায় প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৫ স্টার পেয়েছে এই গাড়ি। তবে ছোটদের সুরক্ষার ক্ষেত্রে এসেছে ৪ স্টার রেটিং। 
 
চারটে ভ্যারিয়েন্ট লঞ্চ করবে টাটা- 'Personas', namely, Pure, Adventure Persona এই ভ্যারিয়েন্টে আগামী দিনে পাওয়া যেতে পারে টাটা পাঞ্চ মাইক্রো এসইউভি। যার মধ্যে টাটা পাঞ্চ 'পিওর'-এ থাকবে ১৫ ইঞ্চির হুইল ও দুটো এয়ারব্যাগ।Adventure Persona-য় থাকবে স্টিয়ারিংয়ের মধ্যে নিয়ন্ত্রণের সুবিধা। সামনের ও পিছনের দিকে থাকছে পাওয়ার উইনডো। পাশাপাশি এই ভ্যারিয়েন্টে থাকবে রিমোট লকিং সিস্টেম। 

Tata Punch-এর রং- মাইক্রো এসইউভি হলেও গাড়ির রঙে প্রতিয়োগীদের মাত দিতে পারে টাটা পাঞ্চ। অরকাস হোয়াইট, অ্যাটমিক অরেঞ্জ, ডেটোনা গ্রে, মিটিয়র ব্রোঞ্জ, ক্যালিপসো রেড, ট্রপিক্যাল মিস্ট ও টরনেডো ব্লু এই সাত  রঙে আসতে চলেছে টাটার নতুন গাড়ি। এ ছাড়াও গাড়িতে থাকবে ডুয়েল টোন ফিনিশের অপশন। চাইলে সেই দিকে ঝুঁকতে পারেন ক্রেতারা।

টাটা পাঞ্চের ডিজাইন ল্যাঙ্গোয়েজ (Tata Punch design language)
টাটার এই নতুন এসইউভিতে ALFA-ARC (Agile Light Flexible Advanced Architecture) দিয়েছে কোম্পানি। যা শহরের রাস্তাঘাটে চলার পাশাপাশি হাইওয়েতেও গাড়িকে ভালো গ্রিপ দেবে। টাটার ইমপ্যাক্ট ২.০ ডিজাইন ল্যাঙ্গোয়েজে তৈরি করা হয়েছে এই গাড়ি। সম্প্রতি টাটা হ্যারিয়ার তৈরি করা হয়েছিল ওই একই প্লাটফর্মে। দেখতে টাটা নেক্সনের মতো হলেও ফ্ল্যাট বনেট দেওয়া হয়েছে পাঞ্চে।হ্যারিয়ারের মতো এলইডি ডিআরএলস ছাড়াও চওড়া বনেট রয়েছে গাড়ির। ফলে সাইজেছোট হলেও এর 'রোড প্রেজেন্স' থাকবে সাব কমপ্যাক্ট এসইউভিগুলোর মতো।  

আরও পড়ুন : Maruti Suzuki Jimny: মহিন্দ্রা থারের সঙ্গে হবে 'টক্কর', জিমনির টিজার ছাড়ল মারুতি

আরও পড়ুন : Tata Punch: আশ্বস্ত হবেন ক্রেতা, সুরক্ষার পরীক্ষায় এই নম্বর পেল পাঞ্চ

আরও পড়ুন : Audi Q5 Launch : ভারতে প্রোডাকশন শুরু, কবে লঞ্চ হবে এই প্রিমিয়াম এসইউভি ?

আরও পড়ুন : Bajaj Pulsar 250 আসছে বাজারে, জেনে নিন কী থাকছে নতুন ফিচারস

 

সেরা শিরোনাম

Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget