এক্সপ্লোর

Multibagger Share: এক বছরে ৩০৭ শতাংশ রিটার্ন এসেছে এই পেনিস্টকে, দেখেছেন ৫ টাকারও কম দামের এই শেয়ার ?

Penny Stock: ৮ এপ্রিল গতকাল এই পেনিস্টকের দাম এর সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলে। ইন্ট্রাডে-তে এই শেয়ারের দাম হয় ২.৬৩ টাকা। এই স্টকের ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছিল ০.৪৬ টাকা।

Penny Stock: শেষ এক বছরে চমকে দেওয়া রিটার্ন এনে দিয়েছে এই পেনিস্টক। দাম ৫ টাকারও নীচে এই শেয়ারের, কিন্তু তারপরেও গত ৪ বছরের হিসেব ধরলে এই একটি স্টকেই এসেছে ১২১৫ শতাংশ রিটার্ন। এক বছরে ৩০৭ শতাংশ বেড়েছে এই পেনিস্টকের দাম। আগে দেখেছেন এই শেয়ার ?

কত বেড়েছে শেয়ারের দাম

শুধুমাত্র ২০২৪ সালের কথা ধরলে এই তিন মাসে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৪৪ শতাংশ। এই মাস ধরলে ৪ মাসের মধ্যে ৩ মাসেই পজিটিভ রিটার্ন এসেছে এই স্টকে। মার্চ মাসে এই শেয়ারের দাম ৪.৪ শতাংশ কমে গেলেও এপ্রিলে এসে ১৪ শতাংশ দাম বেড়ে গিয়েছে এই পেনিস্টকের। তাছাড়া জানুয়ারি মাসেও এর দাম বেড়েছিল ৫৩ শতাংশ।

কোন সংস্থার শেয়ার

৮ এপ্রিল গতকাল এই পেনিস্টকের দাম এর সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলে। ইন্ট্রাডে-তে এই শেয়ারের দাম হয় ২.৬৩ টাকা। এই স্টকের ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছিল ০.৪৬ টাকা। সেখান থেকে এর দাম বেড়ে গিয়েছে ৪৭২ শতাংশ। সংস্থার নাম শেখাওয়াতি পলি-ইয়ার্ন লিমিটেড যা কিনা একটি পলিয়েস্টার নির্মাতা কোম্পানি। ভারতে টুইস্টেড ইয়ার্ন ও তন্তু উৎপাদনের কাজ করে এই সংস্থা। ১৯৯০ সালে তৈরি হওয়া এই সংস্থার ঘরোয়া এবং আন্তর্জাতিক বাজারের জন্য নানা ধরনের ফেব্রিক ও সুতো তৈরি করে। শার্ট, পোশাক, শাড়ি, হোসিয়ারি ইত্যাদি নির্মাণে এই সব সুতো কাজে লাগে।

সংস্থার আয়-ব্যয়ের পরিসংখ্যান

ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থার আয়-ব্যয়ের পরিসংখ্যান দেখলে শেখাওয়াতি পলি-ইয়ার্ন সংস্থার মুনাফা হয়েছে ২.৩৬ কোটি টাকা। ২০২২ সালের একই ত্রৈমাসিকে যেখানে এই সংস্থা ২.৬৬ কোটি টাকার ক্ষতি বয়েছিল। ২০২৩-এর ডিসেম্বর ত্রৈমাসিকে শেখাওয়াতি পলি-ইয়ার্ন সংস্থার রেভিনিউ ২০২২ সালের একই ত্রৈমাসিকের তুলনায় ৪৯ শতাংশ কমেছে। আগে যেখানে ২৫.৫৩ কোটি টাকা রেভিনিউ আসত, সেখানে এই ত্রৈমাসিকে রেভিনিউ এসেছে ১৩.১১ কোটি টাকা।

বলাই বাহুল্য বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বিগত তিনটি ত্রৈমাসিকে এই সংস্থার রেভিনিউ কমেছে। শেষ দুই বছরে ROA-ও অনেকটাই কমেছে।    

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আরও পড়ুন: IPO Listing: তালিকাভুক্তির দিনেই ১০৬ শতাংশ বাড়ল দাম, কোন আইপিওতে এত বিপুল মুনাফা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
Court on Maruti Suzuki E20 Car: ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget