এক্সপ্লোর

IPO Listing: তালিকাভুক্তির দিনেই ১০৬ শতাংশ বাড়ল দাম, কোন আইপিওতে এত বিপুল মুনাফা ?

Creative Graphics Solution IPO: সংস্থার নাম ক্রিয়েটিভ গ্রাফিক্স সলিউশন। ৪ এপ্রিল গত বৃহস্পতিবার সাবস্ক্রিপশন শেষ হয়েছিল এই আইপিওর। আজ ডেবিউর দিনে বিপুল মুনাফা এল এই আইপিওতে।

Share Market: আজই বাজারে তালিকাভুক্তি হল এই আইপিওর। আর ডেবিউর দিনেই বিপুল সাড়া মিলল। ১০৬ শতাংশ বাড়ল এই শেয়ারের দাম। NSE SME-তে এই আইপিও লিস্টিং (IPO Listing) হল ১৭৫ টাকা প্রতি শেয়ারের দামে। ৮৫ টাকা ইস্যু প্রাইস থেকে ১৭৫ টাকায় লাফ বিরাট মুনাফা দিয়েছে বিনিয়োগকারীদের। আপনার কি কেনা ছিল এই আইপিও ?

কোন সংস্থার আইপিও

সংস্থার নাম ক্রিয়েটিভ গ্রাফিক্স সলিউশন (Creative Graphics Solution IPO)। ৪ এপ্রিল গত বৃহস্পতিবার সাবস্ক্রিপশন শেষ হয়েছিল এই আইপিওর। শুরু হয়েছিল বিগত ২৮ মার্চ তারিখে। সেই সময় এই আইপিওর প্রাইসব্যান্ড ধার্য হয়েছিল ৮০ টাকা থেকে ৮৫ টাকায়। একটি লটে একসঙ্গে ১৬০০ শেয়ার ছিল এই আইপিওতে। বিডিংয়ের শেষ দিনে এই ক্রিয়েটিভ গ্রাফিক্স সলিউশনের আইপিও ২০১.৮৬ বার সাবস্ক্রাইব হয়েছিল।

শেয়ারে বিভাজন ও সংরক্ষণ কেমন ছিল

এই সংস্থার ৩.২ লক্ষ শেয়ার ধার্য করা ছিল মার্কেট মেকারসদের জন্য, ৯.১২ লাখ শেয়ার সংরক্ষিত ছিল অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য, ৩০.৪ লাখ শেয়ারে কেবল বিড করতে পারতেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এবং খুচরো বিনিয়োগকারীদের জন্য ছিল মাত্র ২১.৮ লাখ শেয়ার।

প্রথমেই ঘরে তোলে ১৫.৫ কোটি

২৭ মার্চ বাজারে লঞ্চ হওয়ার আগেই অ্যাঙ্কর বিনিয়োগকারীদের থেকে ৮৫ টাকার প্রাইসব্যান্ডে মোট ১৮.২৪ লাখ শেয়ার বিক্রি হয় এই সংস্থায়, ফলে তাঁদের কাছ থেকেই এই সংস্থার ঘরে জমা হয় ১৫.৫ কোটি টাকা।

সংস্থার ব্যবসা

ক্রিয়েটিভ গ্রাফিক্স সলিউশন সংস্থাটি মূলত ফ্লেক্সোগ্রাফির জন্য ডিজিটাল প্লেট তৈরি করে যেমন কোটিং প্লেট, ডিজিটাল ফ্লেক্সো, লেটার প্রেস, মেটাল ব্যাক, ক্ল্যাসিক ফ্লেক্সো ইত্যাদি। শুধু ভারত নয়, ভারতের বাইরে আফ্রিকা, থাইল্যান্ড, কাতার, কুয়েত, নেপাল ইত্যাদি আরও অনেক দেশের সঙ্গে ব্যবসা করে এই সংস্থা।

আইপিওর সম্পূর্ণ তথ্য

ক্রিয়েটিভ গ্রাফিক্স সলিউশনের আইপিওর ইস্যু সাইজ ছিল ৫৪.৪০ কোটি টাকার। এই আইপিওর মাধ্যমে বাজারে ৬ কোটি ৪ লক্ষ শেয়ার ছেড়েছে এই সংস্থা। প্রতি শেয়ারের ফেসভ্যালু রয়েছে ১০ টাকা। তবে এ সবই নতুন শেয়ার, এতে কোনও অফার-ফর-সেলের সুযোগ থাকছে না। এই আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকা সংস্থা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ব্যবহার করতে চায়, আগের ঋণ সম্পূর্ণ বা আংশিক শোধ করতে চায় এবং ব্যবসাকে অন্য স্তরে বাড়াতে চায়।

আজ ৯ এপ্রিল ক্রিয়েটিভ গ্রাফিক্স সলিউশনের আইপিও লিস্টিং হয়েছে NSE SME সেগমেন্টে। গ্রে মার্কেটে আজ ৬৬ টাকা প্রিমিয়ামে ট্রেড করেছে এই শেয়ার। ১৫১ টাকায় লিস্টিং হয়েছে শেয়ারের আর তারপর এর দাম আরও বেড়ে হয়েছে ১৭৫ টাকা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আরও পড়ুন: Swiggy IPO: আইপিওর আগে সুইগির নাম বদল, এবার পাবেন এই পরিচয়ে

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget