এক্সপ্লোর

Triton EV: ভারতে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে টেসলার প্রতিদ্বন্দ্বী ট্রিটন সংস্থা, চলবে হাইড্রোজেন জ্বালানির সাহায্যে

Electric Vehicle: মার্কিন সংস্থা Triton Electric Vehicle ভারতে তাদের প্রথম কারখানা তৈরি করবে গুজরাটের ভুজে। সেখানেই তৈরি হবে ইলেকট্রিক দু'চাকা- তিনচাকার যান। 

Hydrogen Fuel: মার্কিন সংস্থা Triton Electric Vehicle ভারতে তাদের প্রথম মডেল লঞ্চ করতে চলেছে। এই সংস্থা জানিয়েছে যে, ভারতে তারা দু’চাকার (Two Wheeler) এবং তিনচাকার (Three Wheeler) যান লঞ্চ করবে যা হাইড্রোজেন জ্বালানির (Hydrogen Fuel) সাহায্যে চালিত হবে। আমেরিকার এই ইলেকট্রিক ভেহিকেল নির্মাণ সংস্থা ভারতেই গাড়িগুলি তৈরি করবে বলেও জানিয়েছে। যদিও ভারতে Triton Electric Vehicle তাদের প্রথম মডেল কবে ভারতে লঞ্চ করবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। চলতি বছর মার্চ মাসের শুরুর দিকে এই সংস্থা জানিয়েছিল যে গুজরাটের ভুজ- কে তারা বেছে নিয়েছে। সেখানে প্রথম ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি হবে। অর্থাৎ মার্কিন সংস্থা Triton Electric Vehicle ভারতে তাদের প্রথম কারখানা তৈরি করবে গুজরাটের ভুজে। সেখানেই তৈরি হবে ইলেকট্রিক দু'চাকা- তিনচাকার যান। 

Triton Electric Vehicle সংস্থার সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা হিমাংশু পটেল জানিয়েছেন, প্রাথমিক ভাবে ভারতের রাস্তায় ছুটবে তাদের সংস্থার দু'চাকার যান। খুব তাড়াতাড়িই এই যান দেখা যাবে দেশের রাস্তায়। এর পাশাপাশি তিনি একথাও জানিয়েছেন যে, তাঁদের কোম্পানি দু'চাকাএবং তিনচাকার যানের ক্ষেত্রে প্রোডাকশন ফেজ বা উৎপাদন পর্যায়ে রয়েছে। এছাড়াও তিনি জানিয়েছেন, সাধারণ মানুষকে নিউ এজ মোবিলিটি পরিষেবা প্রদান করাই তদের সংস্থার লক্ষ্য। এর পাশাপাশি হাইড্রোজেন জ্বালানি চালিত গাড়ির ক্ষেত্রে ট্রিটন সংস্থা যে বেশ এগিয়ে রয়েছে সেকথা জানাতেও ভোলেননি তিনি।

প্রথমে শোনা গিয়েছিল যে টেসলার অন্যতম প্রতিযোগী সংস্থা ট্রিটন ভারতের তেলেঙ্গানায় তাদের কারখানা নির্মাণ করবে। তবে পরে গুজরাটের ভুজকে বেছে নিয়েছে তারা। সেখানে ৬০০ একর জমির উপর সুবিশাল লাকা জুড়ে তৈরি হবে Triton Electric Vehicle- এর দু-চাকা এবং তিন-চাকার যান নির্মাণের কারখানা। জানা গিয়েছে, কারখানা তৈরি হয়ে গেলে তার আকার-আয়তন হবে তিন মিলিয়ন স্কোয়ার ফুট। 

আরও পড়ুন- বোল্ড ডিজাইনের সঙ্গে স্পোর্টি লুক, আসছে Hyundai i30

সেরা শিরোনাম

Home Loan: ৫০ লক্ষ টাকা হোম লোন নিতে গেলে মাসে কত টাকা স্যালারি হওয়া প্রয়োজন জানেন কি?
৫০ লক্ষ টাকা হোম লোন নিতে গেলে মাসে কত টাকা স্যালারি হওয়া প্রয়োজন জানেন কি?
Nifty 50 Prediction : জুলাইতেই ২৫ হাজার ছোঁবে নিফটি ৫০ ? কোথায় বিনিয়োগে বেশি লাভ ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
জুলাইতেই ২৫ হাজার ছোঁবে নিফটি ৫০ ? কোথায় বিনিয়োগে বেশি লাভ ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
TCS Q1 Results 2026 : TCS-এ বড় খবর ! নিট লাভ বাড়ল ৫ শতাংশ, একটা শেয়ার থাকলে পাবেন ১২ টাকা 
TCS-এ বড় খবর ! নিট লাভ বাড়ল ৫ শতাংশ, একটা শেয়ার থাকলে পাবেন ১২ টাকা 
Gold Silver Price : সোনা কেনার সুবর্ণ সুযোগ ! একধাক্কায় কমে গেল সোনা ও রুপোর দাম, কত হয়েছে জানেন ?
সোনা কেনার সুবর্ণ সুযোগ ! একধাক্কায় কমে গেল সোনা ও রুপোর দাম, কত হয়েছে জানেন ?

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget