এক্সপ্লোর

Lulu Group Employment : সংযুক্ত আরব-আমিরশাহীর লুলু গ্রুপ ভারতে খুলতে চলেছে ডেস্টিনেশন মল, হতে পারে বিরাট কর্মসংস্থান

লুলু গ্রুপ ইতিমধ্যে ভারতে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এর ফলে এ দেশে  ২২ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হয়েছে।

হায়দরাবাদ : সংযুক্ত আরব আমিরশাহীর বহুজাতিক খুচরো বিক্রেতা লুলু গ্রুপ এবার বিরাট কর্মসংস্থানের খবর নিয়ে এল। সোমবার তেলঙ্গানায় তারা ঘোষণা করল নিয়োগের পরিকল্পনা। লুলু গ্রুপের ঘোষণা, আগামী পাঁচ বছরে তেলঙ্গনা রাজ্যে ৩৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে তারা। সেই সঙ্গে ভারতের বিভিন্ন শহরেও খুলবে তারা ডেস্টিনেশন মল। সারা দেশে লুলু গ্রুপ আগামী তিন বছরে ভারতে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানানো হয়েছে। 

লুলু গ্রুপ এবং তেলঙ্গনা সরকার গত বছর দাভোসে একটি চুক্তি স্বাক্ষর করেছিল । কয়েক দফা আলোচনার পরে সোমবার তারা বিনিয়োগের ঘোষণা করল।  লুলু গ্রুপের চেয়ারম্যান  এম এ ইউসুফ আলি সোমবার এ কথা জানান। তিনি  আরও জানান,  লুলু গ্রুপ ইতিমধ্যে ভারতে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এর ফলে এ দেশে  ২২ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হয়েছে।

লুলু গ্রুপের চেয়ারম্যান ইউসুফ আলি জানান, দেশের বিভিন্ন শহরে এই ডেস্টিনেশন মল খোলার জন্য ৩০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করতে চলেছে এই গ্রুপ। তেলঙ্গনার শিল্পমন্ত্রী কে. টি. রামা রাও-এর উপস্থিতিতে, তিনি সেই রাজ্যেও সাড়ে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন ৷ এই বিনিয়োগ মূলত করা হবে ফুড প্রসেসিং ও খুচরো ব্যবসায়ে। 

লুলু গ্রুপের তরফে জানানো হয়েছে তেলেঙ্গনায় তারা একটি মাছ প্রক্রিয়াকরণ প্লান্ট এবং একটি মাংস প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলিতে রফতানির জন্য সে রাজ্য থেকে ধান সংগ্রহ করবে। 

লুলু গ্রুপের তরফে জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই দেশের শপিং মল, হোটেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটগুলিতে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এখন তা বাড়াতে যাচ্ছে সংস্থাটি। কোম্পানিটি আহমেদাবাদে একটি মল তৈরি করা শুরু করেছে, যখন চেন্নাইতে আরেকটি মল তৈরি হচ্ছে। এখনও পর্যন্ত যা পরিকল্পনা তাতে, লুলু গ্রুপ হায়দরাবাদের বিমানবন্দরের কাছে একটি কৃষি সোর্সিং এবং লজিস্টিক হাব তৈরি করবে। এছাড়াও, আহমেদাবাদ, শ্রীনগর, গ্রেটার নয়ডা এবং বারাণসীতে খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট এবং খুচরো প্রকল্পগুলিতে বিনিয়োগ করবে। কোম্পানির অনুমান যে এই বিনিয়োগ দেশে এর ফলে ৫০ হাজার  কর্মসংস্থান সৃষ্টি করবে।

শিল্পমন্ত্রী কেটি রামা রাও এই ঘোষণার কথা ট্যুইট করে জানান। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget