এক্সপ্লোর

Union Budget 2022: ‘আত্মনির্ভর হবে দেশ, এই বাজেট বর্তমান, ভবিষ্যতের বাজেট' মন্তব্য সুকান্ত মজুমদারের

'এই বাজেট বর্তমান, ভবিষ্যতের বাজেট'। সোমবার সংসদে বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির।

কলকাতা: ‘আত্মনির্ভর হবে দেশ, বাজেটে অরগ্যানিক ফার্মিংকে গুরুত্ব, যুগান্তকারী পদক্ষেপ। এই বাজেট বর্তমান, ভবিষ্যতের বাজেট। সোমবার সংসদে বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির। এ দিন তিনি বলেন, ‘প্রতিরক্ষা সামগ্রী আরও বেশি ব্যবহারের সুযোগ রয়েছে।  পাশাপাশি ৪০০ বন্দে ভারত ট্রেন, উন্নতি হবে যোগাযোগ ব্যবস্থার। অঙ্গনওয়াড়ির মাধ্যমে বাংলার শিশুরা খাদ্য পাবে। ডিজিটাল কারেন্সির মাধ্যমে ভারতবর্ষ আরও উন্নত হবে।’

যদিও ভিন্নসুর বিরোধীদের গলায়। তুঙ্গে তরজা। বিজেপির  দাবি এটি দূরদর্শী বাজেট। অন্তঃসারশূন্য, বড় বড় কথা, আক্রমণে মমতা। মধ্যবিত্ত-চাকরিজীবীদের জন্য বিশ্বাসঘাতকতা, বলছে কংগ্রেস। কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনায় কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর মন্তব্য, ‘মোদি সরকারের এই বাজেট অন্তঃসারশূন্য। কেন্দ্রের বাজেটে চাকরিজীবীদের জন্য কিছুই নেই। মধ্যবিত্ত-গরিব-যুব সমাজ-কৃষকদের কিছুই নেই।'

অন্যদিকে এই বাজেটকে  শূন্য বলেই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ দিন ট্যুইটে মমতা বন্দ্য়োপাধ্যায় লিখেছেন, ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট একটা শূন্য মাত্র। বেকারত্ব এবং মুদ্রাস্ফীতিতে এমনিতেই জর্জরিত সাধারণ মানুষ। এই বাজেটে শুধু বড় বড় কথা বলা হয়েছে। কোনওকিছুই কেন্দ্রের এই বাজেটে গুরুত্ব পায়নি।’ পেগাসাস-স্পিন বাজেট লিখে ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের।

ফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যের ভোট। তা আগে আজ সংসদে বাজেট ২০২২ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে এবারের বাজেটেও কোনও সুখবর নেই মধ্যবিত্ত চাকরিজীবীর জন্য। অপরিবর্তিত থাকছে ব্যক্তিগত করকাঠামো। মধ্যবিত্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছে কংগ্রেস। তবে চলতি আর্থিক বছরে আরবিআই-এর হাত ধরে দেশ পাচ্ছে নিজস্ব সরকারি ডিজিটাল কারেন্সি। 

ডিজটাল লেনদেন থেকে আয়ে লাগবে ৩০ শতাংশ কর। ৬০ লক্ষ নতুন চাকরি, আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি তৈরি এবং প্রতি ঘরে নলবাহিত জল পৌঁছতে বরাদ্দ ৬০ হাজার কোটি টাকার প্রতিশ্রুতি রয়েছে এই বাজেটে। শুল্ক হ্রাসের ফলে দাম কমছে জামা-কাপড়, চামড়াজাত দ্রব্য,কৃষি উপকরণ হিরের অলঙ্কারের। সস্তা হচ্ছে মোবাইল ফোন ও চার্জার।

সেরা শিরোনাম

Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
Reserve Bank Of India: রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?

ভিডিও

Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget