এক্সপ্লোর

Venezuelan Oil: ‘ইরান নয়, ভেনিজু়য়েলা থেকে তেল কিনবে ভারত’, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

Donald Trump on India: ওয়াশিংটন থেকে ফ্লোরিডা যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প।

নয়াদিল্লি: বাণিজ্যশুল্ক নিয়ে দরাদরির মধ্যেই ভেনিজ়ুয়েলা থেকে তেল কিনতে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই নিয়ে এবার মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনও প্রস্তাব বা সম্ভাবনা নয়, জোর দিয়ে জানালেন, ভেনিজ়ুুয়েলা থেকেই তেল কিনবে ভারত। এ নিয়ে ভারতের সঙ্গে পাকা কথা হয়ে গিয়েছে বলেও দাবি করলেন তিনি। দিল্লির তরফে কোনও ঘোষণা হয়নি এখনও পর্যন্ত। ট্রাম্পের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়াও জানানো হয়নি। (Donald Trump on India)

ওয়াশিংটন থেকে ফ্লোরিডা যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। ভেনিজ়ুয়েলায় যে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছিল চিন, তা তারা ফেরত পাবে কি না, জিজ্ঞেস করা হয় তাঁকে। জবাবে ট্রাম্প বলেন, “আমরা চিনকে স্বাগত জানাচ্ছি। এসে তেল নিয়ে চুক্তি করুক ওরা। ইতিমধ্যেই একটি চুক্তি হয়ে গিয়েছে। ভারত আসছে। ইরানের পরিবর্তে ভেনিজ়ুয়েলা থেকে তেল কিনবে ভারত। সেই মতো চুক্তি হয়ে গিয়েছে আমাদের।” (Venezuelan Oil)

একদিন আগেই এই খবর প্রকাশ করে সংবাদ সংস্থা রয়টার্স। জানা যায়, ভারতকে ভেনিজ়ুয়েলা থেকে তেল কেনার প্রস্তাব দিয়েছে আমেরিকা। ইতিমধ্যেই রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে ভারত। আগামী দিনে তা আরও কমিয়ে আনার ভাবনা চিন্তা চলছে। ভারতের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, আমেরিকার সঙ্গে কথাবার্তা যে ইতিবাচক দিকে এগোচ্ছে, সম্প্রতি তার ইঙ্গিত দেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূস গয়ালও। ভারত ভেনিজ়ুয়েলা থেকে তেল কিনবে বলে এবার কার্যত ঘোষণা করে দিলেন ট্রাম্প। দিল্লির তরফে যদিও সরকারি ভাবে কিছু বলা হয়নি এখনও পর্যন্ত।

এই ভেনিজ়ুয়েলার থেকে তেল কেনার দরুণই ২০২৫ সালের মার্চ মাসে ভারতের উপর প্রথমবার ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর পর ভেনিজ়ুয়েলার বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে তারা। শেষ পর্যন্ত গত ৩ জানুয়ারি ভেনিজু়য়েলায় ঢুকে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে তারা। ভেনিজ়ুয়েলার তেলের উপর কায়েম করে নিজেদের দখলদারি। আর তার পরই ভারতকে ভেনিজ়ুয়েলা থেকে তেল কেনার প্রস্তাব দেয় আমেরিকা। 

একসময় ইরান থেকে ভারতে বিপুল পরিমাণ তেল আমদানি করা হতো। বর্তমানে ইরান থেকে সামান্য় পরিমাণ তেলই কেনা হয়। বরং ২০২২ সালে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার তেলের অন্যতম ক্রেতা হয়ে ওঠে ভারত। রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ভারতের উপর ক্ষুব্ধ হন ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কিনে ভারতও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মদত জোগাচ্ছে বলে অভিযোগ তোলে তাঁর সরকার।  এর ফলে ভারত ও আমেরিকার বাণিজ্যচুক্তি যেমন আটকে যায়, তেমনই ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প। এই মুহূর্তেও ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। এতদিন রাশিয়ার থেকে ভারতের তেল কেনায় আপত্তি জানালেও, এদিন সেই নিয়ে কিছু বলেননি ট্রাম্প।  ভারত ভেনিজ়ুয়েলা থেকে তেল কিনতে রাজি হলে, শুল্ক-শাস্তি হটবে কি না, শুরু হয়েছে জল্পনা।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget