এক্সপ্লোর

Patanjali News : গোশালা হবে গ্রামীণ শিল্প কেন্দ্র, যোগী সরকারের সঙ্গে হাত মেলাল পতঞ্জলি 

Baba Ramdev : উত্তরপ্রদেশ গো সেবা আয়োগ গরুর সুরক্ষা, পঞ্চগব্য পণ্য, জৈব চাষ এবং বায়োগ্যাস উৎপাদনের প্রচারের জন্য পতঞ্জলি যোগপীঠের সঙ্গে এই গাঁটছড়া বেঁধেছে। 

 


Baba Ramdev :  বদলে যাবে গোশালা সম্পর্কে চিন্তাধারা, উত্তরপ্রদেশে গোশালা হবে গ্রামীণ শিল্পকেন্দ্র। এই নিয়ে যোগী সরকারে সঙ্গে হাত মেলাল পতঞ্জলি। উত্তরপ্রদেশ গো সেবা আয়োগ গরুর সুরক্ষা, পঞ্চগব্য পণ্য, জৈব চাষ এবং বায়োগ্যাস উৎপাদনের প্রচারের জন্য পতঞ্জলি যোগপীঠের সঙ্গে এই গাঁটছড়া বেঁধেছে। 

উত্তরপ্রদেশে কোন-কোন জেলায় হবে এই কেন্দ্র  
এই গাঁটছাড়া অনুযায়ী উত্তরপ্রদেশের ৭৫টি জেলার প্রতিটিতে দুই থেকে দশটি গো-আশ্রয়স্থলকে মডেল কেন্দ্রে পরিণত করা হবে। এই কেন্দ্রগুলি কেবল গবাদি পশুদের সুরক্ষাই নয়, বরং গ্রামের অর্থনৈতিক অগ্রগতির ইঞ্জিন হিসেবেও প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

গাঁটছড়ার বিষয়ে কী বলেছেন সরকারি মুখপাত্র
এই বিষয়ে একজন সরকারি মুখপাত্র বলেছেন, “হরিদ্বারে গো সেবা আয়োগের চেয়ারম্যান শ্যাম বিহারী গুপ্ত, যোগগুরু বাবা রামদেব এবং পতঞ্জলির সহ-প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণের মধ্যে আলোচনার পর এই অংশীদারিত্ব শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিশ্বাস করেন- গরু গ্রামীণ অগ্রগতির ভিত্তি। এই দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যেতে পতঞ্জলি যোগপীঠ রাজ্যের উদ্যোগে পূর্ণ প্রযুক্তিগত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।”

গোশালা থেকে গ্রামীণ শিল্প
এই পরিকল্পনাটি কেবল গরুর আশ্রয়স্থল হিসেবে বা গোশালার প্রচলিত ধারণার বাইরে গিয়ে কাজ করবে। এই কেন্দ্রগুলি পঞ্চগব্য পণ্য উৎপাদন করবে, বায়োগ্যাস উৎপাদন করবে এবং সামাজিক উদ্যোগ হিসেবে কাজ করবে। মডেল গোশালাগুলিতে খোলা শেড ও সুরক্ষা ব্যবস্থার মতো কাঠামোগত সুবিধা থাকবে। এগুলি নিশ্চিত করবে- গবাদি পশুরা যাতে স্বাধীনভাবে চলাচল করতে পারবে।

কর্মসংস্থান ও জীবিকা
গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পরিবর্তন গ্রামীণ অঞ্চলে জীবিকার সুযোগও তৈরি করবে। গ্রামবাসীরা গোমূত্র সংগ্রহ ও পণ্য বিক্রয়ে অংশগ্রহণ করবে। সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করতে ও তৃণমূল স্তরে আর্থিক সুবিধা নিশ্চিত করার জন্য ৫০ শতাংশ কমিশন মডেল চালু করা হচ্ছে।

প্রযুক্তি ও প্রশিক্ষণ
দক্ষতা ও গুণমান নিশ্চিত করার জন্য পতঞ্জলি যোগপীঠ প্রশিক্ষণ, সার্টিফিকেশন ও মান নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সহায়তা দেবে। এই কেন্দ্রগুলিতে জিও-ফেন্সিং, গবাদি পশুর ট্যাগিং, ফটো ম্যাপিং ও পশুখাদ্য ট্র্যাকিংয়ের মতো উন্নত প্রযুক্তি বাস্তবায়ন করা হবে।

এই কর্মসূচিতে কৃষকদের নিম, গোমূত্র ও ভার্মিকম্পোস্টের মতো পরিবেশবান্ধব সম্পদ সরবরাহও করা হবে। এই গাঁটছড়া কৃষিকাজের খরচ কমাবে, মাটির উর্বরতা উন্নত করবে ও দীর্ঘমেয়াদে কৃষি উন্নয়নে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

 গ্রামীণ অর্থনীতির দিকে বড় পদক্ষেপ
পতঞ্জলির সঙ্গে ইউপি সরকারের এই গাঁটছড়া নিয়ে আধিকারিকরা বলেছেন, এই উদ্যোগ কেবল গরুকে রক্ষা করে না, বরং ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির মিশ্রণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করে। পতঞ্জলির সহায়তায় উত্তরপ্রদেশ সরকার গো-শালাগুলিকে স্বনির্ভর গ্রামীণ শিল্প কেন্দ্র হিসাবে স্থাপন করার লক্ষ্য নিয়েছে। যা পরিবেশগত স্থিতিশীলতা ও স্থানীয় সমৃদ্ধিতে অবদান রাখবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget