এক্সপ্লোর

Upcoming IPO: আগামী সপ্তাহেই ৬০০ কোটির আইপিও আনবে এই সংস্থা, বিনিয়োগের আগে জানুন ১০ গুরুত্বপূর্ণ দিক

IPO News: সংস্থা জানিয়েছে ইস্যু সাইজের মোট ৭৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য রাখা আছে। বিনিয়োগকারীরা এই আইপিওতে বিড করতে চাইলে এক লটে মোট ৩৯টি শেয়ার একত্রে কিনতে হবে।

IPO News: ওয়ার্কপ্লেস সলিউশন সংস্থা Awfis Space Solutions Limited এবার বাজারে বড়সড় একটি আইপিও আনতে চলেছে। আগামী সপ্তাহেই আসবে এই আইপিও। আর এর মাধ্যমেই বাজার থেকে প্রায় ৬০০ কোটি টাকা তুলতে চায় এই সংস্থা। এই আইপিওর প্রাইসব্যান্ডও স্থির করা হয়ে গিয়েছে। ৩৬৩ টাকা থেকে ৩৮৩ টাকার মধ্যেই থাকবে এই আইপিওর প্রাইসব্যান্ড।

জানা গিয়েছে এই Awfis Space Solutions Limited সংস্থার প্রথম আইপিও আসবে আগামী ২২ মে এবং এই আইপিওতে বিডিং চলবে আগামী ২৭ মে পর্যন্ত। ২১ মে থেকেই যদিও অ্যাঙ্কর বিনিয়োগকারীদের সুযোগ থাকবে এই আইপিওতে বিড করার। Awfis Space Solutions Limited সংস্থার এই আইপিওতে একইসঙ্গে নতুন শেয়ারও থাকবে এবং কিছু অফার ফর সেলেও বিক্রি হবে। নতুন শেয়ার ইস্যু করা হবে ১২৮ কোটি টাকার এবং অফার ফর সেলে বিক্রি হবে ৪৭১ কোটি টাকার শেয়ার।

মূলত প্রোমোটার সংস্থা Peak XV Partners Investments V এবং শেয়ারহোল্ডার Bisque Limited ও Link Investment Trust তাঁদের শেয়ার বিক্রি করে দেবে। বর্তমানে Peak XV Partners-এর কাছে এই সংস্থার মোট ২২.৮৬ শতাংশ শেয়ার আছে। অন্যদিকে Bisque Limited-এর কাছে আছে ২৩.৪৭ শতাংশ শেয়ার। শেয়ার বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে সংস্থা মূলত ক্যাপিটাল এক্সপেন্ডিচার তৈরি করবে, নতুন সেন্টার খুলবে।

সংস্থা জানিয়েছে ইস্যু সাইজের মোট ৭৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য রাখা আছে, ১৫ শতাংশ রাখা আছে অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য আর বাকি ১০ শতাংশ সংরক্ষিত আছে খুচরো বিনিয়োগকারীদের জন্য। বিনিয়োগকারীরা এই আইপিওতে বিড করতে চাইলে এক লটে মোট ৩৯টি শেয়ার একত্রে কিনতে হবে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: IDFC First Bank: বাড়বে এই ব্যাঙ্কের শেয়ারের দাম, এক হয়ে যাবে IDFC ও IDFC ফার্স্ট ব্যাঙ্ক

সেরা শিরোনাম

How To Make 5 Crore: পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget