এক্সপ্লোর

UPI Alert: ইউপিআই নিয়ে বড় আপডেট, ১ এপ্রিল থেকে সমস্ত ব্যাঙ্কে আসবে এই বদল

UPI Rule: দেশের সমস্ত ব্যাঙ্কেই এই বদল আসবে বলে জানিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI Rule)। এক নতুন কার্যবিধি আনতে চলেছে NPCI।

UPI Rule: আপনি যদি প্রতিদিনই কোনো না কোনো কাজে ইউপিআই ব্যবহার করে থাকেন, তাহলে বড় খবর আপনার জন্য। আগামী ১ এপ্রিল (UPI Alert) থেকে হতে চলেছে এই বড় বদল। দেশের সমস্ত ব্যাঙ্কেই এই বদল আসবে বলে জানিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI Rule)। এক নতুন কার্যবিধি আনতে চলেছে NPCI। কী কী বদল আসবে ? গ্রাহকদের উপর কী প্রভাব পড়বে ?

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এবার থেকে সমস্ত ব্যাঙ্কগুলিকে তাদের তালিকা প্রতিনিয়ত আপডেট করতে হবে। বাতিল হওয়া মোবাইল নম্বর বা সংযোগহীন মোবাইল নম্বর তালিকা থেকে নিয়মিতভাবে সরিয়ে ফেলতে হবে। ইউপিআই নম্বর ভিত্তিক লেনদেনের কাজ আরও সহজতর করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এনপিসিআইয়ের পক্ষ থেকে। এই কারণে বিগত ১৬ জুলাই ২০২৪ একটি কমিটি বৈঠক আয়োজিত হয়েছিল আর ইউপিআই নম্বর নিয়ে বহুবিধ দলগত আলোচনা চলেছে যাতে গ্রাহকদের সুবিধে এবং ইউপিআই লেনদেনে স্বচ্ছ্বতা বাড়ানো যায়।

সাম্প্রতিক এই বিধি অনুসারে, ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবার থেকে মোবাইল নম্বর রিভোকেশন লিস্ট বা ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ব্যবহার করবে যার মাধ্যমে তাদের ডেটাবেস নিয়মিত আপডেট করা হবে। মোটামুটিভাবে এক সপ্তাহে একবার করে এই ডেটাবেস আপডেট করা হবে ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের পক্ষ থেকে।

৩ মার্চ ২০২৫ একটি সার্কুলার জারি করে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, 'রিসাইকল্ড মোবাইল নম্বরের কার্যক্রম যদি ব্যাঙ্কের কাছে স্পষ্ট তথ্য থাকে তাহলে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের পক্ষে বাতিল হয়ে যাওয়া নম্বরে ভুলক্রমে টাকা স্থানান্তরের মত অসুবিধে থেকে রেহাই মিলবে'। এমনকী এই সার্কুলারেও এও বলা হয়েছে যে সমস্ত ইউপিআই অ্যাপগুলিকে গ্রাহকদের থেকে বিশেষভাবে সম্মতি গ্রহণ করে তবেই ইউপিআই নম্বর পোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

ফলে আগামী ১ এপ্রিল ২০২৫ থেকে সমস্ত ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের নিম্নলিখিত তথ্যগুলি বিস্তারিতভাবে জমা করতে হবে এনপিসিআইয়ের কাছে –

একটি মোবাইল নম্বরের সঙ্গে সংযুক্ত সমস্ত ইউপিআই আইডি

প্রতি মাসে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা

আপডেটেড মোবাইল নম্বর সিস্টেমে প্রতি মাসে লেনদেনের সংখ্যা

আরও পড়ুন: Stock Market: এই ৩০টি স্টকে ৬ মাসে ৫০ শতাংশ পর্যন্ত ধস নেমেছে, আপনার পোর্টফোলিওতে আছে এগুলি ?

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget