এক্সপ্লোর

US Suspends TCS Infosys : আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড

TCS Infosys Wipro In Trouble : PERM লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হয়েছে ভারতীয় এই তথ্য়প্রযুক্তি কোম্পানিগুলিকে। মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অন্যতম পদক্ষেপ এই প্রোগ্রাম

TCS Infosys Wipro In Trouble : ফের ভারতীয় আইটি কর্মীদের বড় ধাক্কা দিল আমেরিকা। TCS, Infosys সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড করল ট্রাম্প সরকার। PERM লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হয়েছে ভারতীয় এই তথ্য়প্রযুক্তি কোম্পানিগুলিকে। মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অন্যতম পদক্ষেপ এই প্রোগ্রাম, যা বিদেশি কর্মীদের H1B ভিসা পেতে সাহায্য করে।

আমেরিকার তরফে কী বলা হয়েছে ?
বৃহস্পতিবারই এই বিষয়ে বড় ঘোষণা করেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই বিষয়ে ওয়ার্ল্ড টেক জায়ান্ট মাইক্রোসফ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভান্স জানান, পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম (PERM) নিয়ম ভেঙে কর্মী নিয়োগ করেছে কোম্পানি। এই বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশপাশি আগামী দিনে তারা যেন আরও বেশি সংখ্যক আমেরিকার কর্মীদের কোম্পানিতে নিয়োগ করেন, সেই বিষয়ে মাইক্রোসফ্টের কাছে আহ্বান জানানো হয়েছে।

ভারতীয় কোম্পানিগুলির ওপর কোপ 
মার্কিন শ্রম মন্ত্রকের তরফে বলা হয়, একই নিয়ম ভাঙার কারণে Cognizant, Infosys, TCS, Wipro, HCL, Capgemini, Adobe-কে PERM লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হয়েছে। মূলত, মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অন্যতম পদক্ষেপ এই প্রোগ্রাম, যা বিদেশি কর্মীদের H1B ভিসা পেতে সাহায্য করে। এই প্রোগ্রাম থেকে সাসপেন্ড করার অর্থ, আমেরিকায় এবার ভারতীয় আইটি কর্মীদের স্থায়ী বাসবাসের সমস্যা তৈরি হবে। গ্রিন কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্সি না পেলেই এই অসুবিধার মুখে পড়বে ভারতীয় আইটি কর্মীরা।  

জেডি ভান্সের বক্তব্য কী ?
ভারতীয় আইটি কোম্পানিগুলিতে সাসপেন্ডের বিষয়ে মুখ খুলেছে মার্কিন প্রশাসন। এই বিষয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, সংশ্লিষ্ট কোম্পানিগুলির বিরুদ্ধে চলমান তদন্ত প্রক্রিয়ার অঙ্গ হিসেবে তাদের সাসপেন্ড করা হয়েছে। যে কোম্পানিগুলি মার্কিন অর্থনীতি থেকে সুবিধা ভোগ করছে, তাদের বলব-তারা যেন আরও বেশি করে মার্কিন কর্মী নিয়োগ করেন।   

সংবাদ সংস্থা AP-তে প্রকাশিত বিবৃতি অনুযায়ী মার্কিন ভাইস প্রেসিডিন্ট জেডি ভ্যান্স বলেন, “বর্তমানে একটি চালমান তদন্তের কারণে আমরা মাইক্রোসফ্টের জন্য় PERM প্রোগ্রাম বন্ধ করেছি। এখন এই কোম্পানিগুলি আর H1B ভিসা-ধারী কর্মীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের মর্যাদার (পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস) আবেদন করতে পারবে না।”

আরও পড়ুন : গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
Advertisement

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget