এক্সপ্লোর

Volkswagen: ভারতের বাজারে নতুন এসইউভি আনছে ভোক্সওয়াগন

German automaker Volkswagen had revealed that it plans to introduce four new sports utility vehicles (SUVs) in the Indian market over the next two years. | ভবিষ্যতে ভারতের বাজারে দেখা যাবে ভোক্সওয়াগনের সেডান সহ বিভিন্ন ধরনের গাড়ি।

নয়াদিল্লি: ভারতের বাজারে নতুন মডেলের গাড়ি আনতে চলেছে জার্মান সংস্থা ভোক্সওয়াগন। এর আগে প্রথমে ‘পোলো’ এবং পরে ‘ভেন্ট্রো’ এনেছে এই জার্মান গাড়ি প্রস্তুতকারী সংস্থা। এরপর আসতে চলেছে এসইউভি। ভবিষ্যতে ভারতের বাজারে দেখা যাবে ভোক্সওয়াগনের সেডান সহ বিভিন্ন ধরনের গাড়ি। সঙ্গে অন্যান্য মডেলগুলিও থাকছে।

ভোক্সওয়াগনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দু’বছরের মধ্যে চারটি নতুন এসইউভি আনা হবে ভারতের বাজারে। ইতিমধ্যেই আনা হয়েছে ‘টি-রক’ ও ‘টিগুয়ান অল-স্পেস’। এই দু’টি গাড়ি নতুন করে বাজারে ছাড়া হবে। তাছাড়া আরও দু’টি নতুন মডেল আসছে ভারতের বাজারে। এই দু’টি মডেল হল ‘টিগুয়ান’ ও ‘টাইগান’।

ভারতের বাজারে ‘টাইগান’ কমপ্যাক্ট এসইউভি আসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন গাড়িপ্রেমীরা। ‘টাইগান’ ভারতের জন্যই তৈরি হওয়া এসইউভি। বিশেষজ্ঞদের মতে, ভারতের বাজারে ‘ক্রেটা’ ও ‘সেল্টস’-এর সঙ্গে পাল্লা দেবে ভোক্সওয়াগনের এই নতুন এসইউভি।


Volkswagen: ভারতের বাজারে নতুন এসইউভি আনছে ভোক্সওয়াগন

ভোক্সওয়াগন সূত্রে জানা গিয়েছে, ‘টাইগান’-ই সবচেয়ে এখনও পর্যন্ত ভারতের বাজারে আসা সবচেয়ে বেশি ফিচার সমৃদ্ধ গাড়ি। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই গাড়ি তৈরি করা হয়েছে। এই গাড়িতে ১.০ টিএসআই ও ১.৫ টিএসআই ইঞ্জিন থাকছে। ডুয়াল-ক্লাচ অটোমেটিক এবং ম্যানুয়াল-দু’টি প্রযুক্তিই থাকবে বলে শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এই গাড়ি ভারতের বাজারে এলে তবেই সব ফিচারের বিষয়ে জানা যাবে।

এ বছরের অগাস্টে ভারতের বাজারে আসতে পারে নতুন ‘টিগুয়ান’। এই গাড়ি ৫ আসনবিশিষ্ট এসইউ। ‘টিগুয়ান অল-স্পেস’ বিদেশে তৈরি হলেও, নতুন ‘টিগুয়ান’ তৈরি হবে ভারতেই।

নতুন ‘টিগুয়ান’ বা ভোক্সওয়াগনের অন্যান্য মডেলগুলির দাম কত হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।


Volkswagen: ভারতের বাজারে নতুন এসইউভি আনছে ভোক্সওয়াগন

গত বছর ভোক্সওয়াগনের পক্ষ থেকে জানানো হয়, ভারতের বাজারে আনা হচ্ছে বিদ্যুৎচালিত গাড়ি। পরিবেশ দূষণের কথা মাথায় রেখে এখন অনেক সংস্থাই বিদ্যুৎচালিত গাড়ি বাজারে আনছে। এক্ষেত্রে ভোক্সওয়াগনও পিছিয়ে নেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Petrol Price Drop : এবার কমবে পেট্রোল-ডিজেলের দাম ? বিশ্ব বাজারে বড় খবর
এবার কমবে পেট্রোল-ডিজেলের দাম ? বিশ্ব বাজারে বড় খবর
E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget