এক্সপ্লোর

Union Budget 2023: 'এরা মানুষকে আর একবার মোহের মোহজালে আটকাতে চাইছে', বাজেট প্রসঙ্গে মন্তব্য অধীর চৌধুরীর

Budget 2023: 'এই ধরনের বাজেট পেশ করার মানে কী আমরা জানি না। তবে এই বাজেট পেশের মধ্যে দিয়ে এরা মানুষকে আর একবার ধোঁকা দেওয়ার, মোহের মোহ জালে আটকাতে চাইছে।'

Union Budget 2023: বুধবার ছিল কেন্দ্রীয় বাজেট (Budget 2023)। এদিন বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট নিয়ে একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছে বিভিন্ন স্তর থেকে। আজকের বাজেট প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) উষ্মা প্রকাশ করেছেন। তাঁর কথায়, "আমরা খুব আশা করেছিলাম যে অন্তত পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস এসবের ক্ষেত্রে মানুষকে কিছু সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে। সারচার্জ কম করে, শুল্ক কমিয়ে বা সাবসিডি দিয়ে, কিছুটা একটা ব্যবস্থা করা হবে। কিন্তু কিছুই হল না। এই ধরনের বাজেট পেশ করার মানে কী আমরা জানি না। তবে এই বাজেট পেশের মধ্যে দিয়ে এরা মানুষকে আর একবার ধোঁকা দেওয়ার, মোহের মোহ জালে আটকাতে চাইছে। এই হবে, তাই হবে, ওই হবে শোনা যাচ্ছে। এতদিন ধরে কী হয়েছে? শুধু হবে আর হবে শুনে গেলাম। আগামী বছর ভোট। যা বলার এই বছরই বলতে হবে। কোনওটা বলছে ২০২৫ সালে হবে, কোনওটা বলছে ২০৩৫ সালে হবে। তাহলে এখন কী হবে? বর্তমান নিয়ে কথা বলো।" 

বাজেট প্রসঙ্গে কী প্রতিক্রিয়া রাজ্য়ের অর্থমন্ত্রীর?

বাজেট নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'মুদ্রাস্ফীতি কমানোর জন্য কী করা হবে সেই বিষয়ে কোনও আলোকপাত করা হয়নি। মুদ্রাস্ফীতি যদি এইভাবে হতে থাকে তাহলে এই করের ছাড় দিয়েও মানুষের লাভ হবে না কোনও। নতুন কর কাঠামো হলেও কোনও লাভ হবে না। এটা হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্তের মতো মনে হচ্ছে। কিন্তু যদি ভিতরে গিয়ে ভাবি তাহলে আমরা বুঝব যে মানুষ এর আসল ফলটা কিন্তু পাবেন না।'

বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যদিকে বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'বাজেটে আশার আলো নেই, অমাবস্যার অন্ধকার। এই বাজেট শুধু এক শ্রেণির মানুষের লাভের জন্য। ঘটা করে উজ্জ্বলা প্রকল্পের ঘোষণা হয়েছিল। আজ তার কোনও অস্তিত্বও নেই। বাস্তবে উজ্জ্বলা প্রকল্পে কেউ গ্যাস পাননি।' আগেও বিভিন্ন সভা থেকে ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আবারও কেন্দ্রকে আক্রমণ করলেন ১০০ দিনের কাজে বরাদ্দ কমানোর অভিযোগ তুলে। এক কথায় নির্মলার বাজেটকে মমতা বললেন সুবিধাবাদীদের বাজেট। ' এই বাজেট শুধু এক শ্রেণির মানুষের লাভের জন্য'। 

আরও পড়ুন- 'এই বাজেট সবার কথা ভেবেছে,' মন্তব্য শমীকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Bill : UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল
UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget