এক্সপ্লোর

Netflix Update: বাজার থেকে মুছে গেল ৪ হাজার কোটি ডলার, চরম ধাক্কা খেল নেটফ্লিক্স, মুদ্রাস্ফীতি, যুদ্ধই কি দায়ী!

Netflix Suffers Loss: গ্রাহক ধরে রাখতে এর আগে কম টাকায় লোভনীয় অফার নিয়ে হাজির হয়েছিল নেটফ্লিক্স।

সান ফ্রান্সিসকো: গ্রাহক সংখ্যা কমছিল বেশ কিছু দিন ধরেই। তার জেরে এ বার বড় ধাক্কা খেল অনলাইন স্ট্রিমিম পরিষেবা প্রদানকারী সংস্থা নেটফ্লিক্স (NETFLIX INC)। মঙ্গলবার দিনের শেষে ২৬ শতাংশ শেয়ার পড়ে যায় সংস্থার। তাতে একধাক্কায় ৪ হাজার কোটি ডলার খোয়াল তারা। বছরের শুরু থেকেই নেটফ্লিক্সের শেয়ার প্রায় ৪২ শতাংশ নীচে ছিল। আগামী দিনে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে চলেছে বলে মনে করছেন সংস্থার আধিকারিকরা।

১০০ দিনেরও কম সময়ে ২ লক্ষ গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স

মঙ্গলবারই সংস্থার তরফে গ্রাহক সংখ্যা ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছে বলে জানায় নেটফ্লিক্স। বলা হয়, এ বছর প্রথম ত্রৈমাসিকে ২ লক্ষ গ্রাহক তথা সাবস্ক্রাইবার হারিয়েছে তারা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে সম্প্রতি রাশিয়ায় পরিষেবা প্রদান বন্ধ করে দেয় নেটফ্লিক্স। তাতেই কমপক্ষে ৭ লক্ষ গ্রাহক হারাতে হয় তাদের। কড়া মুদ্রাস্ফীতি এবং প্রতিযোগিতাও ব্যবসায় প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: WhatsApp Update: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার , শেষ কখন মেসেজ দেখেছেন জানতে পারবে না 'ওরা'

গ্রাহক ধরে রাখতে এর আগে কম টাকায় লোভনীয় অফার নিয়ে হাজির হয়েছিল নেটফ্লিক্স। এইচবিও ম্যাক্স এবং ডিজনি প্লাসের অনুকরণে বিজ্ঞাপনও রাখা হয় সস্তার প্যাকেজে। তার পরেও গ্রাহক সংখ্যা কমছিল উল্লেখযোগ্য হার‌ে। ‘স্ট্রেঞ্জার থিঙ্গস’, ‘ওজার্ক’-এর মতো জনপ্রিয় সিরিজ খুব শীঘ্র ফিরছে নেটফ্লিক্সে। তার সত্ত্বেও আরও ২ লক্ষ গ্রাহক হারাতে হতে পারে বলে আশঙ্কা করছে নেটফ্লিক্স। ২০১১ সাল থেকে গ্রাহক সংখ্যায় এমন পতন দেখেনি তারা।

২২ কোটিরও বেশি গ্রাহক নেটফ্লিক্সের

বিপুল ধসের আগে পর্যন্ত নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা ছিল ২২ কোটির বেশি। সম্প্রতি ১৬০ কোটি ডলার আয়ও দেখায় তারা। কিন্তু সেই আয় তলানিতে এসে ঠেকছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। কোভিড, অর্থনৈতিক সঙ্কট, মুদ্রাস্ফীতি এবং সর্বোপরি যুদ্ধ তাদের ব্যবসায় প্রভাব ফেলেছে বলে দাবি তা‌দের।

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget