এক্সপ্লোর

Zomato IPO Listing: অভিষেকেই শেয়ার বাজারে ছক্কা হাঁকাল Zomato, ১ লক্ষ কোটির মিড ক্যাপ ক্লাবে প্রবেশ

শেয়ার বাজারে প্রবেশ করতেই একেবারে ইতিহাস রচনা।১০ বছর আগে একমাত্র কোল ইন্ডিয়াই বাজারে এই ধরনের রেকর্ড গড়তে পেরেছিল। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জে ১১৫ টাকায় লিস্টিং শুরু হয় জোম্যাটোর সিঙ্গল শেয়ার।

নয়া দিল্লি: শুরুতেই শেয়ার বাজারে বড় বাজি মারল অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো। শুক্রবার অফার প্রাইসের থেকে ৫১ শতাংশ প্রিমিয়াম দাম পেল কোম্পানি। জোম্যাটোর সিঙ্গল শেয়ারের দাম ছিল ৭৬ টাকা।

শেয়ার বাজারে প্রবেশ করতেই একেবারে ইতিহাস রচনা। ১০ বছর আগে একমাত্র কোল ইন্ডিয়াই বাজারে এই ধরনের রেকর্ড গড়তে পেরেছিল। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জে ১১৫ টাকায় লিস্টিং শুরু হয় জোম্যাটোর সিঙ্গল শেয়ার। যা ৮২শতাংশ বেড়ে ১৩৮ টাকা প্রতি শেয়ারে পৌঁছে যায়। কোম্পানি শেয়ারের এই মূল্যবৃদ্ধির ফলে ১,০৮,২১৯ কোটি টাকায় পৌঁছে যায় জোম্যাটো। যার ফলে শেয়ার বাজারের ১০০টি সেরা তালিকাভুক্ত কোম্পানির ক্লাবে ঢুকে যায় কোম্পানি। বর্তমানে এক লক্ষ কোটির ক্লাবে নাম উঠেছে জোম্যাটোর।

এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ১১৬ টাকা প্রতি শেয়ারে অভিষেক করে জোম্যাটো। পরে ওই শেয়ারের বৃদ্ধি ঘটে ৫২.৬৩ শতাংশ। এদিন এই ফুড ডেলিভারি জায়ান্ট ২.১৩ লক্ষ কোটি বিড গ্রহণ করে। যা ভারতের শেয়ার বাজারে রেকর্ড। এদিন শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার আগেই কোম্পানির সাফল্যের বিষয়ে আশা প্রকাশ করেছিলেন জোম্যাটোর প্রতিষ্ঠাতা দীপেন্দর গোয়েল। ট্যুইট করে তিনি বলেন, ''আমি জানি না, আমরা সাফল্য পাব না হেরে যাব ? তবে এটুকু বলতে পারি, আমরা আমাদের সেরাটা দেব।''

এদিন নিজের কোম্পানির পাশাপাশি প্রতিযোগী সুইগি নিয়েও মুখ খোলেন দীপেন্দর। তিনি বলেন, ''ভারতে একটা কঠিন চ্যালেঞ্জের বাজার। তাই ভারতের বুকে সাফল্য পেতে গেলে আপনাকে ব্যতিক্রমী হতে হবে। আমি মনে করি, জোম্যাটো ও সুইগি বিশ্বের সেরা দুটো ফুড ডেলিভারি অ্যাপ। গ্রাহকের কাছে ওয়ার্লড ক্লাস তকমা পাওয়ার জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে। তবে আমরা সেখানে পৌঁছেই ছাড়ব।''

শেয়ার বাজারের ইতিহাস বলছে, কোল ইন্ডিয়ার পর জোম্যাটোর আইপিও সেকেন্ড লার্জেস্ট তকমা পেয়েছে। এক দশক আগে ১৫,১৯৯.৪ কোটি টাকা আইপিও থেকে তুলেছিল কোল ইন্ডিয়া। শেয়ার বাজারের বিশষজ্ঞরা বলছেন, ভারতে ফুড ডেলিভারি মার্কেটের একটা ভবিষ্যৎ আছে। সেই কারণে জোম্যাটোর মতো কোম্পানি শেয়ার বাজারে এরকম একটা শুরু করল।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget