এক্সপ্লোর

Bihar Black Magic Horror: নিঃসন্তান দম্পতির জন্য নরবলি, ন্যাড়াপোড়ার আগুনে গেল দেহ, পুঁতে দেওয়া হল মাথা, তদন্তে আরও অপরাধের হদিশ

Bihar News: বিহারের ঔরঙ্গাবাদ থেকে এই ঘটনা সামনে এসেছে।

পটনা: দোলের একদিন আগে থেকে নিখোঁজ ছিলেন। এতদিন ধরে চলছিল খোঁজাখুঁজি। শেষ পর্যন্ত বৃদ্ধের মুণ্ড এবং শরীরের হাড়গোড় উদ্ধার হল বিহারে। তিনি তন্ত্রসাধনার বলি হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।  নিঃসন্তান দম্পতি যাতে সন্তানলাভে করেন, তার জন্যই ওই ব্যক্তিকে বলি দেওয়া হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু নরবলি দেওয়ায় অভিযুক্ত প্রধান তান্ত্রিক এখনও পর্যন্ত নিখোঁজ। এই ঘটনার তদন্তে নেমে বড় অপরাধচক্রের সন্ধানও পেল পুলিশ। (Bihar Black Magic Horror)

বিহারের ঔরঙ্গাবাদ থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, দোলের একদিন আগে, গত ১৩ মার্চ থেকে নিখোঁজ ছিলেন ৬৫ বছর বয়সি যুগল যাদব। সম্প্রতি তাঁর কাটা মুণ্ড এবং শরীরের হাড়গোড় উদ্ধার হয়। দেহ আগুনে পুড়ে গিয়েছিল। পুলিশ জানিয়েছে, দোলের আগের দিন যে ন্যাড়াপোড়ানো হয়, তার ছাই থেকে হাড়গোড় উদ্ধার হয়েছে। মাথাটি পোঁতা ছিল পাশের একটি মাঠের গর্তে। (Bihar News)

ঔরঙ্গাবাদের পুলিশ সুপার অম্বরীশ রাহুল জানিয়েছেন, গুলাব বিঘা গ্রামের বাসিন্দা যুগল। ১৩ তারিখ থেকে নিখোঁজ ছিলেন তিনি। তাঁকে খুঁজতে বিশেষ তদন্তকারী দল গঠিত হয়। তদন্তে নেমে পাশের গ্রাম বাঙ্গরে ন্যাড়াপোড়ানোর ছাইয়ের মধ্যে মানুষের হাড়গোড় মেলে। হাড়গোড়ের সূত্র ধরেই একজোড়া হাওয়াই চটি এবং হাড়গোড়

পুলিশ কুকুর নামানো হলে সে-ই তদন্তকারীদের রামাশিস রিকিয়াসন নামের এক তান্ত্রিকের বাড়ি পর্যন্ত নিয়ে যায় তদন্তকারীদের। রামাশিস বাড়িতে ছিল না। তার আত্মীয় ধর্মেন্দ্রকে হেফাজতে নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদ চলাকালীন অপরাধ স্বীকার করেন নেয় ধর্মেন্দ্র। সে জানিয়েছে, কয়েক জনের সঙ্গে মিলে যুগলকে অপহরণ করা হয়। প্রথমে মাথা কেটে নেওয়া হয় তাঁর। এর পর ন্যাড়াপোড়ানোর আগুনে পোড়ানো হয় তাঁর শরীর। কাটা মুণ্ডটি পুঁতে দেওয়া হয় মাঠে। এক নাবালক-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রামাশিস এখনও অধরা।

এই ঘটনায় সুধীর পাসোয়ান নামের একজনের নাম সামনে এসেছে। জানা গিয়েছে, সুধীর এবং তার স্ত্রী নিঃসন্তান। সন্তানের জন্য তান্ত্রিক রামাশিসের দ্বারস্থ হয় সে। রামাশিসই সুধীরকে নরবলি দেওয়ার কথা বলে। প্রথমে ইতস্তত করলেও সেই প্রস্তাবে রাজি হয়ে যায় সুধীর। এর পর সুধীর, নানকু ওরফে সঞ্জিত, কর্ণ ভুঁইয়া ওরফে রোশন কুমার এবং ধর্মেন্দ্র মিলে যুগলকে অপহরণ করে বলি দেয়। প্রথমে গলার নলি কেটে খুন করা হয় যুগলকে। দেহ থেকে মাথা আলাদা করে, দেহটি ফেলা হয় ন্যাড়াপোড়ার আগুনে। গর্ত করে পুঁতে দেওয়া হয় মাথা। যে কুড়ুল দিয়ে যুগলের শিরচ্ছেদ করা হয়, সেটিও উদ্ধার করেছে পুলিশ।

ধর্মেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিশ। সে জানিয়েছে, এর আগেও নরবলি দিয়েছে তারা। এক কিশোরকে সেবার অপহরণ করে তারা। ওই এলাকারই একটি কুয়োতে পরে কিশোরের দেহ ফেলে দেওয়া হয়। সেই কিশোরের পরিচয় জানা যায়নি এখনও পর্যন্ত। দৈনন্দিন জীবনে কুসংস্কারের শিকড় কত গভীরে প্রোথিত, তা এই ঘটনায় ফের প্রমাণিত হল। এর আগে, বিহারের ভাগলপুরে সম্প্রতি দু'জন গ্রেফতার হয়। কবর খুঁড়ে মাথার খুলি তুলে এনে বিক্রির অভিযোদ ওঠে তাদের বিরুদ্ধে। 'কালোজাদু' করতে এবং মেডিক্যাল ল্যাবে তারা ওই খুলি বিক্রি করত বলে জানা যায়।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget