এক্সপ্লোর

কয়লা কাণ্ডে সিবিআইয়ের দ্বিতীয় নোটিস লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীকে

ইতিমধ্যেই লালার কোর টিমের ১০ জন ব্যবসায়ীকেও নোটিস পাঠিয়ে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

  কলকাতা: কয়লাকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয়বার নোটিস পাঠাল সিবিআই। এর আগে গণেশ বাগাড়িয়া নামে ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস পাঠানো হয়। নোটিসে সিবিআই বলে, ২৪ ডিসেম্বর অর্থাৎ‍ বৃহস্পতিবারের মধ্যে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। সিবিআই সূত্রে দাবি করা হয়, বাগাড়িয়ার পরিবার জানিয়েছে, এই মুহূর্তে তিনি দুবাইতে আছেন। পাল্টা সিবিআই বলে, অবিলম্বে তাঁকে দেশে ফিরতে হবে, হাজিরা দিতেই হবে ২৪ তারিখ। কিন্তু সেই নোটিস পেয়েও ওই ব্যবসায়ী সিবিআই দফতরে হাজির হননি।  এরপর পাঠানো হয়েছে দ্বিতীয় নোটিস। আজ গণেশ বাগাড়িয়াকে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে। সিবিআই সূত্রে খবর, ওই ব্যবসায়ী লালার কয়লা কারবার সম্পর্কে অনেক কিছু জানেন। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। কয়লা পাচারকাণ্ডে গত মঙ্গলবার সকাল থেকে কলকাতার ৫ জায়গায় অভিযান চালায় সিবিআই। তল্লাশি চলে গণেশ বাগাড়িয়ার বাঙ্গুর অ্যাভিনিউয়ের বাড়িতে। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, গণেশের মধ্য কলকাতার অফিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। তাতে লালার সঙ্গে গণেশের যোগসাজসের প্রমাণ মিলেছে। ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার মাধ্যমেই প্রভাবশালীদের কাছে লালার টাকা পৌঁছত কি না, ভুয়ো কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিবিআই। ইতিমধ্যেই লালার কোর টিমের ১০ জন ব্যবসায়ীকেও নোটিস পাঠিয়ে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা ও তাঁর এক সঙ্গীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। অন্যদিকে গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের ৩০ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Influencer Murdered: পঞ্জাবে গুলি করে খুন LGBTQ+ ইনফ্লুয়েন্সারকে, প্রকাশ্য রাস্তায় ভয়ঙ্কর ঘটনা
পঞ্জাবে গুলি করে খুন LGBTQ+ ইনফ্লুয়েন্সারকে, প্রকাশ্য রাস্তায় ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget