এক্সপ্লোর

Bank Roberry Case: একাধিক রাজ্যে ব্য়াঙ্ক ডাকাতি, সৎপথে রোজগারের রাস্তায় ফিরেও হল না রক্ষে, পুলিশের হাতে ধরা পড়ল রসায়নে MPhil যুবক

Chemistry Scholar Turns Bank Robber: গত সপ্তাহে দিল্লি পুলিশের হেড কনস্টেবল দীপ শুভমের গতিবিধি সম্পর্কে গোপন সূত্রে খবর পান।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রসায়নে উচ্চশিক্ষিত দীপ শুভম আর্থিক অনটনে ব্যাঙ্ক ডাকাতিতে জড়ায়।
  • দিল্লি ও বিহারে ২০১৭-২০২১ পর্যন্ত একাধিক ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় যুক্ত।
  • অতীত ভুলে নয়া সূচনা করতে চাইলেও, ধরা পড়ে গেলেন।

নয়াদিল্লি: রসায়নের অধ্যাপক থেকে মাদক কারবারি হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি রোমহর্ষক ওয়েব সিরিজ ‘Breaking Bad’. বাস্তবেই এবার এমন কাহিনির খোঁজ পাওয়া গেল, তাও আবার এই ভারতে। দীপ শুভম নামের ৩২ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, আর্থিক অনটন দূর করতে দিল্লি, বিহারে একাধিক ব্যাঙ্ক ডাকাতিতে যুক্তহয় সে। তবে ডাকাতি তার মূল পেশা নয়, রসায়নে অসম্ভব পাণ্ডিত্য রয়েছে। অর্থনৈতিকট অনটন দূর করতেই ব্যাঙ্ক ডাকাতিতে যুক্ত হয়। পরবর্তীতে অপরাধমূলক কাজকর্ম ছেড়েও দিয়েছিল। ভেবেছিল, অতীত ভুলে এগিয়ে যাবে। কিন্তু আইনের হাতে শেষ পর্যন্ত ধরা পড়ে গেল ওই যুবক। (Chemistry Scholar Turns Bank Robber)

গত সপ্তাহে দিল্লি পুলিশের হেড কনস্টেবল দীপ শুভমের গতিবিধি সম্পর্কে গোপন সূত্রে খবর পান। জানা যায়, একাধিক ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় ‘ওয়ান্টেড’ ওই যুবককে হরিয়ানার সোহনায় দেখা গিয়েছে। খবর পাওয়া মাত্রই প্রযুক্তির সাহায্য়ে দীপের উপর নজরদারি চালানোর কাজ শুরু হয়। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত দিল্লি এবং বিহারে পর পর বেশ কিছু ডাকাতির ঘটনায় যুক্ত থাকার দরুণ শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় তাকে। (Bank Roberry Case)

পুলিশ জানিয়েছে, একটি ইন্টেরিয়র ডিজাইন সংস্থায় কাজ করছিল দীপ। আসলে বিহারের সীতামঢ়ী এলাকার বাসিন্দা সে। রসায়ন নিয়ে দিল্লির ঐতিহ্যশালী কিরোরি মাল কলেজ থেকে প্রথনে স্নাতক হয়। স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করে সেখান থেকে। অ্যাডভান্সড ডিগ্রি MPhil-ও অর্জন করে দীপ। পরবর্তীতে আইনের পড়াশোনায় আগ্রহী হয়ে পড়ে। সেই মতো কমন ল অ্যাডমিশন পরীক্ষায় উতরে যায় ভাল ভাবে। LLB পড়ার সময় অর্থনৈতিক অনটনে পড়তে হয় তাকে। পরিস্থিতি এমন হয় যে কোর্স ছেড়ে দিতে হয় মাঝপথে।

পুলিশকে দীপ জানিয়েছে, পরিবার আর টাকা পাঠাতে পারছিল না তাকে। উপায় না দেখে অপরাধের রাস্তা ধরতে বাধ্য হয় সে। কিন্তু এত শিক্ষিত যুবক কোনও চাকরির চেষ্টা করল না কেন, প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে, ২০১৭ সালে প্রথম বার অপরাধ ঘটায় দীপ। বাজি, মিথাইল অ্যাসাটেট এবং বেঞ্জিন দিয়ে  দিয়ে একটি ‘স্মোক বম্ব’ তৈরি করেল সে। সেই বোমার সাহায্য়ে সীতামঢ়ীর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র শাখাটিকে প্রথম বার নিশানা করে সে। সেখান থেকে লুঠ করা হয় ৩.৬ লক্ষ টাকা। 

সেবার ধরাও পড়ে যায় দীপ। দোষী সাব্যস্তও হয় আদালতে। কিন্তু জেল থেকে বেরিয়ে আবারও অপরাধমূলক কাজেই ফিরে যায় সে। জেল থেকে বেরিয়ে দীপ কুখ্যাত অপরাধী রিতেশ ঠাকুরের সঙ্গে হাত মেলায় বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, দীপ এবং রিতেশ মিলে ২০২১ সালের অক্টোবর মাসে দিল্লির গুজরানওয়ালার দু’টি ব্যাঙ্কে ডাকাতি করে। প্রায় ৭ লক্ষ টাকার গয়না, মোবাইল ফোন লুঠ করে দিয়ে যায়। 

ওই ঘটনার পর দীপকে অপরাধী ঘোষণা করে দেয় পুলিশ। এতদিন তার খোঁজ চলছিল। শেষ পর্যন্ত হত সপ্তাহে নাগাল পাওয়া যায়। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার ডেপুটি কমিশনার হর্ষ ইন্দোরার দাবি, এত শিক্ষিত হয়েও অপরাধের রাস্তা বেছে নিয়েছিল দীপ। অপরাধীর ভবিষ্যৎ যেমন হয়, তারও তা-ই হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget