এক্সপ্লোর

ভিন জাতের ছেলের সঙ্গে প্রেম, মেয়ের গায়ে আগুন দিয়ে পুড়ে মৃত্যু মায়েরও

ভিন জাতের ছেলেকে বিয়ে করতে চাওয়ায় নিজের মেয়ের গায়ে আগুন ধরিয়ে দিল এক মহিলা। আগুনে ওই মহিলাও মারাত্মক জখম হয়। পরে চিকিৎসা চলাকালে বুধবার মা ও মেয়ে দুজনেরই মৃত্যু হয় বলে জানিয়েছে

হায়দরাবাদ: ভিন জাতের ছেলেকে বিয়ে করতে চাওয়ায় নিজের মেয়ের গায়ে আগুন ধরিয়ে দিল এক মহিলা। আগুনে ওই মহিলাও মারাত্মক জখম হয়। পরে চিকিৎসা চলাকালে বুধবার মা ও মেয়ে দুজনেরই মৃত্যু হয় বলে জানিয়েছে শাদনগর পুলিশ। মৃত মা ও মেয়ের পরিচয় জানা গিয়েছে। মেয়ের নাম শ্রাবন্তী ও মায়ের নাম চন্দ্রকলা। তারা শাদনগরের বাসিন্দা। জানা গিয়েছে, শ্রাবন্তীর স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু প্রেমিক ভিন জাতের বলে বাবা-মা জানতে পারার পরই শ্রাবন্তীর কাছে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এই নিয়ে বাবা-মায়ের সঙ্গে শ্রাবন্তীর বেশ কয়েক বারই বচসা হয়েছে। এরই মধ্যে চন্দ্রকলা মেয়েকে ওই যুবকের সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে কড়া হুঁশিয়ারি দেন। বাবা বাড়ি পৌঁছলে তিনি মেয়ের ওপর রাগ উগরে দেন। কিন্তু শ্রাবন্তী তার অবস্থানে অনড় থাকে এবং বিয়েতে বাবা-মায়ের সম্মতির দাবি করে। এতেই রাতে জ্ঞানশূন্য হয়ে শ্রাবন্তীর বাবা তার হাতে কেরোসিনের বোতল তুলে দেয় এবং হয় সম্পর্ক শেষ করতে, নাহলে নিজেকে মেরে ফেলতে বলে। চন্দ্রকলা সেই কেরোসিনের বোতল কেড়ে নিয়ে শ্রাবন্তীর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় চন্দ্রকলার গায়েও আগুন ধরে যায়। শ্রাবন্তীর সঙ্গে চন্দ্রকলাও গুরুতর জখম হয়। মা ও মেয়ে উভয়ের শরীরই ৮০ শতাংশ পুড়ে যায়। বুধবার হাসপাতালে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় সন্দেহজনক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?

Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল

অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট

Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক
NEET Exam: CJP-র সঙ্গে বৈঠকের ঠিক আগে পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের | CJP Protest
BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের

ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের

Embed widget