এক্সপ্লোর

Karnataka News: প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী

Karnataka Man Sets off Bomb in Car: প্রাক্তন প্রেমিকার সঙ্গে আত্মঘাতী হওয়ার চেষ্টা। গাড়ি থেকে ঝাঁপ তরুণীর। বিস্ফোরণে মৃত্যু যুবকের।

বেঙ্গালুরু: প্রাক্তন প্রেমিকাকে মেরে আত্মঘাতী হতে গিয়েছিল। আগে থেকে বোমাও বেঁধে রেখে দিয়েছিল গাড়িতে। কিন্তু শেষ মুহূর্তে গাড়ি ছেকে সাফ দেন তরুণী। তবে গাড়ির মধ্যেই রয়ে যায় ওই যুবক। তীব্র বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল তার দেহ। (Karnataka Man Sets off Bomb in Car)

কর্নাটকের টুমাকুরু থেকে এই ভয়াবহ ঘটনা সামনে এসেছে। শনিবার সিরা তালুকে গাড়িটিতে বিস্ফোরণ ঘটে। ৪৮ নং জাতীয় সড়ক ধরে ছুটে আসে গাড়িটি। সিরা তালুকে পৌঁছে তীব্র বিস্ফোরণ ঘটে। আগুনের গ্রাসে চলে যায় গাড়িটি। (Karnataka News)

অভিযুক্ত যুবককে ৩০ বছর বয়সি নাগেন্দ্র নামে শনাক্ত করা গিয়েছে।  পুলিশ জানিয়েছে, নাগেন্দ্র এবং ওই তরুণীর মধ্যে একসময় সম্পর্ক ছিল। ওই তরুণী বেঙ্গালুরুতে ওটি টেকনিশিয়ান হিসেবে কর্মরত। সম্প্রতি তাঁদের সম্পর্ক ভেঙে যায়। নাগেন্দ্রকে ফোনে ব্লক করে দেন ওই তরুণী। কিন্তু ছাড়াছাড়ি মেনে নিতে পারেনি নাগেন্দ্র।

আরও পড়ুন: ফের কি যুদ্ধ? তীব্র বিস্ফোরণ ইরানে, ফের হামলা চালাল আমেরিকা, কুয়েত-বাহরাইনে ড্রোন-মিসাইল ছুড়ল তেহরানও

অ্যাপ ক্যাব Uber নিয়ে শনিবার সকালে বেঙ্গালুরুর জয়ানগরে মেয়েটির ভাড়াবাড়িতে হাজির হয় নাগেন্দ্র। সেখানে দু’জনের মধ্য়ে তর্কাতর্কি হয়। এর পর জোর করে মেয়েটিকে ক্যাবে তোলে সে। মেয়েকে না পেয়ে থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন তরুণীর মা-বাবা। অন্য দিকে, ক্যাব ছুটতে থাকে আঙ্কোলার দিকে। 

পুলিশ জানিয়েছে, ওই তরুণীকে হুমকি দেয় নাগেন্দ্র। জানায়, তরুণীকে মেরে নিজে আত্মঘাতী হবে সে। পুলিশের সন্দেহ, গাড়িতে বিস্ফোরক নিয়েই উঠেছিল নাগেন্দ্র। যাত্রাপথে তরুণীকে তা দেখায়ও সে। জোগীহিলের কাছে পৌঁছে ছুরি নিয়ে প্রাক্তনের উপর চড়াও হয়। সেই অবস্থায় গাড়ি থামিয়ে দেন গাড়ির চালক। লক খুলে যাওয়ায়, দরজা ঠেলে বাইরে লাফিয়ে পড়েন ওই তরুণী।

আরও পড়ুন: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’

এর কয়েক মুহূর্তের মধ্যেই তীব্র বিস্ফোরণ ঘটে গাড়িটিতে। আগুনেল লেলিহান শিখা গ্রাস করে নেয় গাড়িটিকে। নগেন্দ্র ভিতরেই আটকে ছিল। জীবন্ত অবস্থায় ঝলসে মৃত্য়ু হয় তার। রাস্তার মাঝে গাড়ি বিস্ফোরণের জেরে যানজট তৈরি হয় এলাকায়। গাড়ি থেকে লাফিয়ে পড়ায় ওই তরুণী প্রাণে বেঁচে গিয়েছেন। আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন গাড়ির চালকও। তাঁকে টুমাকুরু জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুমাকুরুর পুলিশ সুপার অশোক কে ভি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে গাড়িতে বিস্ফোরক থাকার ইঙ্গিত মিলছে। নাগেন্দ্র ইচ্ছাকৃত ভাবেই বোমা বিস্ফোরণ ঘটায় বলে মনে করা হচ্ছে। বোমার মতো বিস্ফোরক-পদার্থও উদ্ধার  হয়েছে ঘটনাস্থল থেকে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়, তা পরীক্ষা করে দেখা হচ্ছে এই মুহূর্তে। কোথা থেকে নাগেন্দ্র বিস্ফোরক কিনেছিল, তাও দেখা হচ্ছে। এই ঘটনায় কোল্লামবেলার পুলিশ মামলা দায়ের করেছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget