এক্সপ্লোর

US Strikes Iran: ফের যুদ্ধ শুরু হয়ে গেল? তীব্র বিস্ফোরণ ইরানে, হামলা চালাল আমেরিকা, ড্রোন-মিসাইল ছুটছে কুয়েত ও বাহরাইনের আকাশেও

US-Iran War: নতুন করে যুদ্ধ পশ্চিম এশিয়ায়? ইরানে হামলা চালাল আমেরিকা। কুয়েত-বাহরাইনে আমেরিকার ঘাঁটি লক্ষ্য় করে পাল্টা হামলা ইরানের।

নয়াদিল্লি: যুদ্ধবিরতি চলাকালীনই ফের যুদ্ধ ঘনিয়ে এল পশ্চিম এশিয়ায়। শনিবারের পর রবিবার ভোরে ফের ইরানে হামলা চালাল আমেরিকা। জবাবে প্রতিবেশী দেশে আমেরিকার ঘাঁটি লক্ষ্য় করে হামলা চালাল ইরানও। তাই আর আশঙ্কা নয়, পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধ ঘনিয়ে আসছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। (US Iran War)

রবিবার ভোরে আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড ইরানের একাধিক জায়গায় হামলা চালিয়েছে। ইরানের সেনা ঘাঁটি, নজরদারি পরিকাঠামোর উপর হামলা চালানো হয়। হরমুজ প্রণালীর কাছাকাছি ইরানের সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আমেরিকার নৌবাহিনী এবং বায়ুসেনা। তাদের তরফে বিবৃতি জারি করে বলা হয়, 'M/V Ever Lovely জাহাজে হামলার জবাব গতকাল ইরানকে দিয়েছিল আমেরিকা। যুদ্ধবিরতির শর্তাবলীকে সম্মান জানানোর সুযোগ দেওয়া হয়েছিল ওদের। কিন্তু এদিন ভোর ৪.৩০টে নাগাদ বিনা প্ররোচনায় M/T Kiku জাহাজে হামলা চালায় ওরা। পানামার পতাকা লাগানো জাহাজটি ২০ লক্ষ ব্যারেলের বেশি তেল নিয়ে হরমুজ প্রণালী পেরোচ্ছিল'। প্রেসিডেন্টের নির্দেশেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে তারা। (US Strikes Iran)

আরও পড়ুন: নাবালকের উপর নির্মম অত্যাচার, খুলে নেওয়া হল জামা-প্যান্ট, উল্টো করে ঝুলিয়ে…ভয়ঙ্কর ঘটনা জয়নগরে

ইরানের দক্ষিণের শহর সিরিকে তীব্র বিস্ফোরণ শোনা গিয়েছে বলে খবর। রেভলিউশনারি বাহিনীর জানিয়েছে, আমেরিকা অন্ধের মতো সিরিকে হামলা করলেও হরমুজে তাদের আধিপত্যই বজায় থাকবে। আমেরিকার হামলার জবাব দিতে দেরি করেনি ইরানও। ইসলামিক রেভলিউশনারি গার্ডস জানিয়েছে তাদের নৌবাহিনী এবং বায়ুসেনা একযোগে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে কুয়েত এবং বাহরাইনে। সেখানে আমেরিকার ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়েছে। ইরানের Press TV রেভলিউশনারি গার্ডসকে উদ্ধৃত করে বলে, “যুদ্ধবিরতি লঙ্ঘন ইসলামাবাদে হওয়া সমঝোতার ২ নম্বর ধারার পরিপন্থী। এর ফলে সমস্ত কূটনৈতিক আলোচনা বন্ধ হয়ে যাবে। ”

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, আমেরিকা এবং বাহরাইনের সেনা মিলে ইরানের ছোড়া ন’টি ড্রোন গুলি করে নামিয়েছে। বাহরাইনে মোতায়েন আমেরিকার সেনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল সেগুলি। আমেরিকার দাবি, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল বলেই তারা হামলা চালিয়েছে। অন্য দিকে, ইরানের দাবি, আমেরিকাকে সমুচিত জবাব দেওয়া হবে। আমেরিকার হামলার জবাবেই বাহরাইন এবং কুয়েতে আঘাত হানা হয়েছে বলেও জানিয়েছে ইরান।

আরও পড়ুন: পূর্ণিমায় রাতের আকাশে ‘স্ট্রবেরি মুন’, সোমবার দেখতে পাবেন, ২০২৬ কেন গুরুত্বপূর্ণ জানুন

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আঘাত হানা হয়েছে। যুদ্ধবিরতি চলতে থাকলে ইরানের অস্তিত্ব মুছে দেবেন বলে হুঁশিয়ারিও দেন তিনি। ইরান উপসাগরীয় অঞ্চলে প্রতিবেশী দেশগুলিকে হুঁশিয়ারি দিয়েছে। যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, সব নরককুণ্ডে পরিণত হবে বলে জানিয়েছে তারা। নতুন করে হামলায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Bank Locker : লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget