এক্সপ্লোর

Nanded News: নির্বাচনে জিততে ছোট্ট মেয়েকে খুন করল বাবা, ভয়ঙ্কর ঘটনা মহারাষ্ট্রে

Maharashtra News: মহারাষ্ট্রের নানদেদ থেকে এই ঘটনা সামনে এসেছে।

নানদেদ: পঞ্চায়েত প্রধান হতে নিজের ছোট্ট মেয়েকে খুন! ভয়ঙ্কর ঘটনা সামনে এল মহারাষ্ট্র থেকে। নিজের ছ’বছরের মেয়েকে ওই ব্যক্তিকে খুন করেছে বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। (Maharashtra News)

মহারাষ্ট্রের নানদেদ থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানকার কারুর গ্রামের বাসিন্দা, ২৮ বছর বয়সি পাণ্ডুরং রন্দমাংলকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েকে খুনের কথা সে স্বীকারও করে নিয়েছে জেরায়। গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। (Nanded News)

কারুর গ্রামে একটি দোকান চালাত পাণ্ডুরং, যার নাম ‘বিরাট সেলুন’। আসন্ন পঞ্চায়েত প্রধান নির্বাচনে নাম লেখাতে মরিয়া ছিল সে। চলতি বছরের জুন মাসে সেখানে পঞ্চায়েত প্রধান বেছে নেওয়ার নির্বাচন। গ্রামে যা জনপ্রিয়তা, তাতে জেতার সম্ভাবনা বেশ বলেই মনে হয়েছিল তার। 

কিন্তু পাণ্ডুরংয়ের পরিকল্পনায় জল ঢালে মহারাষ্ট্র পঞ্চায়েত রাজ আইন। কারণ ওই আইন অনুযায়ী, দু’টির বেশি সন্তান থাকলে স্থানীয় নির্বাচনে অংশ গ্রহণ করা যায় না। বাড়িতে স্ত্রী, এক ছেলে এবং দুই যমজ মেয়েকে নিয়ে সংসার ছিল পাণ্ডুরংয়ের। অর্থাৎ দুইয়ের বেশি সন্তান হওয়ার দরুণ নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না তার পক্ষে। 

এর পর, গণেশ শিন্ডে নামের এক বন্ধুর সঙ্গে পরামর্শ করতে বসে পাণ্ডুরং। সেখানে ঠিক হয়, যমজ দুই মেয়ের মধ্যে বড়টিকে, ছ’বছর বয়সি প্রাচীকে সরিয়ে দিতে হবে। তাহলেই নির্বাচনে অংশ নিতে পারবে পাণ্ডুরং। প্রথমে মেয়েকে কোনও নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেবে বলে ঠিক করে পাণ্ডুরং। কিন্তু মেয়ের জন্মের শংসাপত্র দেখলেই সত্য বেরিয়ে আসবে বলে মনে হয় তাদের। তাই শেষ পর্যন্ত মেয়েকে খুন করে, দুর্ঘটনা হিসেবে দেখানোর কথা মাথায় আসে। 

এর পর মেয়েটিকে তেলঙ্গানা নিয়ে যাওয়া হয়। সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় খাদে। স্থানীয়রা যত ক্ষণে মেয়েটিকে উদ্ধার করেন, তত ক্ষণে সে মারা গিয়েছে। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। সোশ্য়াল মিডিয়ায় ছবি দেখে মেয়েটিকে চিনতে পারেন একজন। তিনিই পুলিশকে ঠিকানাপত্র জানান, যা ধরে পাণ্ডুরংয়ের খোঁজ পায় পুলিশ। 

পুলিশের দাবি, শুরুতে বিভ্রান্ত করার চেষ্টা করে পাণ্ডুরং। তেলঙ্গানায় মেয়ের চিকিৎসা চলছিল বলে জানায়। শেষ পর্যন্ত মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা স্বীকার করে নেয় সে। তার বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পাণ্ডুরংয়ের সেই বন্ধুকেও।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget