এক্সপ্লোর

ভয়াবহ ঘটনা বেঙ্গালুরুতে: মাংসের দোকান থেকে ছুরি চুরি করে রাস্তায় লোকজনকে এলোপাথাড়ি কোপ, মৃত ১, জখম চার

এ যেন বিনা মেঘে বজ্রপাত। আচমকাই এক ব্যক্তি মাংসের দোকানের ছুরি চুরি করে হাতের সামনে যাকে পারছে, তাকেই কোপ মারছে! কর্ণাটকের বেঙ্গালুরুর কটনপেট এলাকায় ভয়াবহ এই ঘটনায় একজন বেঘোরে প্রাণ হারিয়েছেন।

বেঙ্গালুরু : এ যেন বিনা মেঘে বজ্রপাত। আচমকাই এক ব্যক্তি মাংসের দোকানের ছুরি চুরি করে হাতের সামনে যাকে পারছে, তাকেই কোপ মারছে! কর্ণাটকের বেঙ্গালুরুর কটনপেট এলাকায় ভয়াবহ এই ঘটনায় একজন বেঘোরে প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও কয়েকজন। পুলিশ জানিয়েছে, অঞ্জনাপ্পা গার্ডেন, বক্সি গার্ডেন ও বালেকাই মান্ডিতে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তাণ্ডব চালায় বছর ৩৫-এর গণেশ নামে এক ব্যক্তি। বিনা প্ররোচনায় লোকজনদের ছুরির কোপ বসাতে থাকে। তাদের এই তাণ্ডব দেখে স্থানীয় লোকজনের মধ্যে ছড়ায় তীব্র আতঙ্ক। ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টহলদারি দল ঘটনাস্থলে গিয়ে গণেশকে ধরে ফেলে এবং তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অঞ্জনাপ্পা গার্ডেনের বিনায়ক থিয়েটার এলাকায় একটি মাংসের দোকানে রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ আসে অভিযুক্ত। দোকান থেকে ছুরি চুরি করে রাস্তায় নেমে তাণ্ডব শুরু করে সে। হাতের কাছে যাকেই পেয়েছে, তাকেই ছুরির কোপ মারে। তার এই বেপরোয়া হামলার শিকার হয়েছেন ৩০ বছরের এক দিন মজুর। আরও পাঁছজন জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বলেছে, প্রাথমিক তদন্তে জানতে পারা গিয়েছে, আক্রান্তদের কেউই গণেশের পূর্ব পরিচিত নন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের দাবি, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন। পুলিশ মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় রয়েছে। এই ঘটনায় খুন ও খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। এই হামলার উদ্দেশ্য কী, তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Crime News: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
Crime Story : 'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!
'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget