এক্সপ্লোর

Tiretta Bazaar: টেরিটি বাজারের ১২০ বছরের পুরনো বাড়িতে আগুন, অগ্নিকাণ্ডের নেপথ্যে কি অন্তর্ঘাত?

Fire breaks out at Kolkata's Tiretti Bazaar: আগুনের গ্রাসে বাড়ির ৩ তলা। দাউ দাউ করে জ্বলছে আগুন। ভয়াবহ হয়ে উঠেছে লেলিহান শিখা। শনিবার সন্ধেয়, টেরিটি বাজারে ১২০ বছরের পুরনো বাড়িতে আগুন-আতঙ্ক। 

সুদীপ্ত আচার্য এবং অনির্বাণ বিশ্বাস, কলকাতা: লালবাজারের কাছে টেরিটি বাজারে ভষ্মীভূত শতাধিক বছরের পুরনো বাড়ির তিনতলা। রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে বিপত্তি বলে দাবি স্থানীয়দের। দমকল সূত্রে খবর, নিরাপদে উদ্ধার করা হয় বাড়ির বাসিন্দাদের। খতিয়ে দেখা হচ্ছে আগুন লাগার কারণ।

আগুনের গ্রাসে বাড়ির ৩ তলা। দাউ দাউ করে জ্বলছে আগুন। ভয়াবহ হয়ে উঠেছে লেলিহান শিখা। শনিবার সন্ধেয়, টেরিটি বাজারে ১২০ বছরের পুরনো বাড়িতে আগুন-আতঙ্ক।                                

ঘড়ির কাঁটায় তখন সন্ধে ৭.১৫। আচমকা বাড়ির ৩ তলায় সিলিন্ডার ফেটে আগুন লাগে বলে দাবি স্থানীয়দের একাংশের। এক বাসিন্দা বলেন, "সিলিন্ডার ফেটে আগুন লাগে।" খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। কিন্তু এলাকাটি ঘিঞ্জি হওয়ায় গলির মধ্যে ইঞ্জিন ঢুকতে পারেনি বলে দমকল সূত্রে খবর। ফলে রিলে পদ্ধতিতে জল দিয়ে আগুন নেভানোর কাজ চালাতে হয়।

আরও পড়ুন, তৃণমূল তো ৫০০ দিচ্ছে, বিজেপি এলে ২০০০ টাকা দেবে, 'কথা দিলেন' সুকান্ত

তেমনই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ঘটনার নেপথ্যে আছে প্রোমোটার চক্রের যোগ। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি। দমকলসূত্রে খবর, খতিয়ে দেখা হচ্ছে আগুন লাগার সঠিক কারণ। স্থানীয়দের সহায়তায় ওই বাড়ি থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। হতাহতের কোনও খবর নেই।                                                                           

দেখা যায় তিন তলা বাড়ির একদম ওপরের ফ্লোরে আগুন লাগে। সেই আগুন দাউদাউ করে জ্বলছে। এদিকে অত্যন্ত সংকীর্ণ গলির মধ্যে এই বাড়ি থাকায় আগুন আশেপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।                                                                                          

গলির মধ্যে বাড়িটির অবস্থানের জন্য দমকলের ইঞ্জিনগুলিকে বাড়ির সামনে আনা যায়নি। রিলো সিস্টেমের মাধ্যমে জল এনে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, তিন তলায় ৫ সদস্যর একটি পরিবার থাকত। এর মধ্যে বয়স্ক বাসিন্দাও রয়েছে। এই বাড়িটির দোতলাতেও কয়েকজন ছিলেন। এক তলা ছিল সম্পূর্ণ ফাঁকা। 

সেরা শিরোনাম

Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget