এক্সপ্লোর

Recruitement Corruption: নিয়োগ-দুর্নীতি মামলায় পার্থ, সুবীরেশ, কুন্তল-সহ ১৩ জনকে CBI আদালতে পেশ

এর আগের দিন আদালতে যাওয়ার পথে বিস্ফোরক মন্তব্য করেন পার্থ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিশানায় ছিলেন বিরোধী নেতারা।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নিয়োগ-দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিন্হা-সহ ১৩ জনকে আজ ফের আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে। মিডলম্যান ও এজেন্টদেরও পেশ করা হবে আদালতে। এর আগের দিন আদালতে যাওয়ার পথে বিস্ফোরক মন্তব্য করেন পার্থ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিশানায় ছিলেন বিরোধী নেতারা। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে তোলপাড় শুরু হয়। আজ কি ফের মুখ খুলবেন পার্থ? সেটাই দেখার। সিবিআই সূত্রে খবর, এদিন পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদ-সহ ১৩ জনেরই জামিনের বিরোধিতা করা হবে।

পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যর সঙ্গে সরাসরি যোগ ছিল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। দু-জনের পৃষ্ঠপোষকতায় দুর্নীতির সাম্রাজ্য চালাতেন বহিষ্কৃত তৃণমূল নেতা। রিমান্ড লেটারে দাবি করেছে ED। শান্তনুকে জেলে গিয়েও জেরা করতে চায় তারা।

স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় এখনও পর্যন্ত, ED-CBI-এর জালে ধরা পড়েছেন ২০ জনেরও বেশি। কিন্তু নিয়োগ দুর্নীতির আসল মাথা কে?

কার সঙ্গে কার সরাসরি যোগাযোগ থাকত?কে কার কাছে দুর্নীতির টাকা পৌঁছে দিত? সবটাই এখনও প্রায় গোলকধাঁধার মতো! এক এক সময়, এক এক রকম দাবি করছেন ধৃতরা। এই প্রেক্ষাপটেই, ED দাবি করেছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর সঙ্গে

সরাসরি যোগ ছিল বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার শান্তনুকে আদালতে তোলার সময় রিমান্ড লেটারে, ED জানিয়েছেপার্থ ও মানিক, দু’জনের পৃষ্ঠপোষকতায় দুর্নীতির সাম্রাজ্য চালাতেন শান্তনু। চাকরিপ্রার্থীদের তালিকা, কারা অগ্রাধিকার পাবে, কত টাকায় রফা হবে, তা ঠিক করার পাশাপাশি, 

এজেন্টদের সঙ্গেও সরাসরি যোগাযোগ রাখতেন শান্তনু।  ১৮ মার্চ, বলাগ়ড়ের চাঁদরায় শান্তনুর গেস্ট হাউজে তল্লাশি চালিয়েছিল ED। তালা ভেঙে সেখানে ঢুকেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

এবার রিমান্ড লেটারে ED দাবি করল, চাঁদরায় ৪১ ডেসিমেল জমির উপর, ফার্ম হাউসের মালিকানা ইভান কোট্রেড প্রাইভেট লিমিটেডের নামে দেখানো হয়েছে। সেখানেই শান্তনুর ২৮ ডেসিমেল জমি আছে। এ ছাড়াও ED-র দাবি, ভুুয়ো সংস্থা খুলেছিলেন শান্তনু। সেখানে ডামি ডিরেক্টর, অংশীদার ও কর্মীদের নিয়োগ করেছিলেন।  তারপর নিয়োগ দুর্নীতির টাকায় তাঁদের নামে একাধিক সম্পত্তি কিনেছিলেন শান্তনু। চুঁচুড়ার ABS টাওয়ারে শান্তনু এবং তাঁর ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল, দুজনেরই ফ্ল্যাট রয়েছে। 

শুক্রবার, ব্যাঙ্কশাল আদালত ৫ এপ্রিল পর্যন্ত শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। রিমান্ড লেটারে ED জানিয়েছে, ২০১২-র টেট-এর অ্যাডমিট কার্ড সামনে রেখে জেরার সময় চূড়ান্ত অসহযোগিতা করেছেন শান্তনু।কোন কোন প্রভাবশালী রাজনৈতিক নেতা, দলীয় কর্মীদের মাধ্যমে চাকরি করিয়ে দেওয়ার সুপারিশ তালিকা পাঠাতেন, তা জানতে চায় ED. তাই জেলে গিয়ে শান্তনুকে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

সেরা শিরোনাম

Baruipur Incident: বারুইপুরকাণ্ডে নিহতের যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বাড়িতে বসানো হচ্ছে সিসিটিভি
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে নিহতের যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বাড়িতে বসানো হচ্ছে সিসিটিভি
News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
HC On Abhishek Banerjee:
"কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে..", এবার কি তবে বড় কোনও নির্দেশ বিচারপতির ? "মানতে আপনি বাধ্য"

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget