এক্সপ্লোর

Central Drug Control Test: কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় ডাহা ফেল, তালিকায় কোন কোন ওষুধ?

Kolkata News: এর আগে ১৪৪টি ওষুধ ছিল এই তালিকায়। ফেল করা ওষুধের বেশিরভাগই নামী সংস্থার বহুল প্রচলিত ব্র্যান্ডের। 

সন্দীপ সরকার, কলকাতা:  কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় ফেল দেশের আরও ১৩৪টি ওষুধ। কলকাতার বাজার থেকে ২৩টি ওষুধের নমুনা নিয়ে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের ল্যাবে পরীক্ষার পর 'নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস' ঘোষণা করা হয়েছে। 

জাল ওষুধের রমরমার সময়ে উদ্বেগ বাড়িয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্য়ান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO-র পরীক্ষার সাম্প্রতিক রিপোর্ট। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় গুণমানের নিরিখে ডাহা ফেল করেছে দেশের ১৩৪টি ওষুধ। এর আগে ১৪৪টি ওষুধ ছিল এই তালিকায়। ফেল করা ওষুধের বেশিরভাগই নামী সংস্থার বহুল প্রচলিত ব্র্যান্ডের। 

কোন ধরনের ওষুধের গুণমান সঠিক নয়? 

  • রক্ত জমাট বাধা ঠেকাতে ব্যবহৃত হওয়া ওষুধ
  • হাড়ের চিকিৎসায় ব্যবহৃত হওয়া ক্যালসিয়াম ট্যাবলেট
  • বাতের চিকিৎসায় ব্যবহৃত হওয়া ইঞ্জেকশন
  • শরীরে আয়রনের পরিমাণ বাড়াতে ব্যবহৃত হওয়া ইঞ্জেকশন
  • অস্ত্রোপচারের সময় ব্যথা কমাতে ব্যবহার হওয়া ইঞ্জেকশন
  • ডায়াবেটিসের ওষুধ
  • ফুসফুসের অসুখে ব্যবহৃত হওয়া অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন
  • প্যাকেটজাত খাবার দীর্ঘদিন একই রকম রাখতে ব্যবহৃত হওয়া ওষুধ
  • কাফ সিরাপ, চোখের সংক্রমণ, কর্নিয়ার সমস্যায় ব্যবহৃত হওয়া ওষুধ
  • ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকাতে ব্যবহৃত হওয়া ওষুধ
  • সাধারণ স্যালাইন, খিঁচুনি কমাতে ব্যবহৃত হওয়া ওষুধ
  • ভিটামিন-বি-এর ঘাটতি ঠেকাতে ব্যবহৃত হওয়া ওষুধ
  • খাদ্যনালীর সমস্যা সংক্রান্ত চিকিৎসার ওষুধ
  • পক্সের টিকা, ক্ষুদ্রান্তের সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হওয়া ওষুধ
  • ব্যাকটেরিয়া এবং পরজীবী সংক্রমণ ঠেকাতে ব্যবহৃত ইনজেকশন
  • ক্যালসিয়াম ইঞ্জেকশন, ফোলা কমানোর ইঞ্জেকশন, ভিটামিন ট্যাবলেট

১৩৪টির মধ্যে ৪৭টির ক্ষেত্রে প্যাকেটের গায়ে যা দাবি করা আছে ভেতরের সেই ওষুধ নেই। পাঁচটা ওষুধ পরীক্ষা করে দেখা গিয়েছে সেগুলি জাল। কী ধরনের সমস্যা ওষুধে? কোথাও প্যাকেটের গায়ে নাম লেখা এক, ভেতরে ওষুধ আছে আরেক। ট্যাবলেট খাবার পর শরীরে গিয়ে দ্রবীভূত হচ্ছে না, শক্তই থেকে যাচ্ছে। কোনওটায় যে পরিমাণ ওষুধ আছে বলে দাবি করা হচ্ছে তার মাত্রা কম। কোনও ওষুধ আবার গোটাটাই জাল। কোনও ওষুধ নিম্নমানের, কোনও ওষুধে মিশে রয়েছে অপ্রয়োজনীয় দূষিত পদার্থ। কোনওটা আবার সঠিকভাবে পরিশোধন করা তরল দিয়ে বানানো হয়নি। ট্যাবলেটের গায়ে কালো কালো ছোপ। কোনও ট্যাবলেট ক্যাপসুলের ল্যামিনেশন-এর ত্রুটি আছে। কোথাও একই স্ট্রিপে থাকা কিছু ট্যাবলেট এক রঙের, কিছু ট্যাবলেট অন্য রঙের। কোনও কোনও ওষুধ ব্র্যান্ড জাল করে বানানো। কোনওটা আবার অপরিশোধিত তরল দিয়ে বানানো। এর মধ্যে রয়েছে একাধিক বহুজাতিক সংস্থার ব্র্যান্ডেড ওষুধও রয়েছে। এই ব্যাচের ওষুধগুলির বিষয়ে অ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget