এক্সপ্লোর

Arpita Mukherjee: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার ১৫ কোটিরও বেশি টাকা, ৩ কেজি সোনা

অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার বস্তা বস্তা ৫০০ এবং ২০০০ টাকার নোট, সোনা, রুপোর কয়েন, কিছু জমির দলিল ও গুরুত্বপূর্ণ নথি। 

কলকাতা: টালিগঞ্জের পরে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার (Arpita Mukherjee) বেলঘরিয়ার (Belgharia) ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিশ মিলল। ইডি (Emforcement Directorate) সূত্রে খবর, তাঁর বেলঘরিয়ার এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ১৫ কোটিরও বেশি টাকা। পাশাপাশি অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৩ কেজি সোনা বাজেয়াপ্ত  করা হয়েছে! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার বস্তা বস্তা ৫০০ এবং ২০০০ টাকার নোট, সোনা, রুপোর কয়েন, কিছু জমির দলিল ও গুরুত্বপূর্ণ নথি। 

কিছুদিন আগেই অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২২ কোটি টাকা। এরপর আজ অর্পিতার বেলঘরিয়ায় ২০ কোটির হদিশ মিলল! সন্ধে প্রায় সাড়ে ৭টা থেকে রাত গড়িয়েও টাকা গোনা শেষ করতে পারেনি ইডি! ইডি সূত্রে আরও খবর টাকার পাশাপাশি অর্পিতার ফ্ল্যাট থেকে সোনা, রুপোর কয়েন, জমির দলিল উদ্ধার হয়েছে। প্রায় ২ ঘণ্টা পার, ৪টি কাউন্টিং মেশিনে চলছে টাকা গোনার কাজ। বুধবার সন্ধে নাগাদ রথতলায় অর্পিতার দরজা ভেঙে ক্লাব টাউনের ফ্ল্যাটের ঢোকে ইডি। ক্লাব টাউনের ৫ নম্বর ব্লকের ৮-এ ফ্ল্যাটে কত টাকা? দীর্ঘ সময় ধরে চলে কাউন্টিং। বেলঘরিয়ায় অর্পিতার ২ নম্বর ব্লকের ২-এ ফ্ল্যাট সিল করে দে ইডি।


Arpita Mukherjee: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার ১৫ কোটিরও বেশি টাকা, ৩ কেজি সোনা

উদ্ধার হওয়া টাকা

 

টালিগঞ্জের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর এবার ED’র নজরে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরির ফ্ল্যাট, পৈতৃক বাড়ি, ও কসবার অফিস! এদিন কলকাতা ও জেলার ৫ জায়গায় তল্লাশি চালান ED’র অফিসাররা। তল্লাশি চালানো হয়,  অর্পিতা মুখোপাধ্যায়ের রথতলার ক্লাব টাউনের দুটি ফ্ল্যাট বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় অর্পিতার পৈতৃক বাড়ি  এবং কসবার অফিসে। এছাড়াও, বালিগঞ্জ প্লেস ইস্টের একটি বাড়ি ও পাটুলিতেও তল্লাশি চালানো হয়। বুধবার, অর্পিতা মুখোপাধ্যায়ের রথতলার ক্লাব টাউনের ফ্ল্যাটে  আসেন ইডির অধিকারিকরা! এখানে দুটো ফ্ল্যাট রয়েছে অর্পিতার। একটি ব্লক টু অন্যটি ব্লক ফাইভে! সূত্রের খবর, গ্রেফতার হওয়ার দিন তিনেক আগেও, ব্লক ফাইভের ন’তলার এইট-A ফ্ল্যাটে এসেছিলেন অর্পিতা। এদিন, সকাল সাড়ে এগারোটা নাগাদ, এখানে আসেন ED’র অফিসাররা। আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন ED’র অফিসাররা।

ফ্ল্যাটের লক খোলার জন্য, একজন চাবিওয়ালাকে আনা হয়। কিন্তু, সে লক খুলতে পারেনি! পরে, আবাসনের সেক্রেটারিকে ডাকা হয়। তাঁর উপস্থিতিতে দরজা ভেঙে ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। ঘটনাস্থলে আসেন ED’র এক শীর্ষ আধিকারিকও! এদিন, বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে যান ED’র অফিসাররা! তাঁদের বাড়িতে ঢুকতে বাধা দেন অর্পিতার মা! বাড়িতে ঢোকার সিঁড়ির মুখে বসে পড়েন তিনি! ED’র অফিসারদের কাছে নথি দেখতে চান! প্রায় ৪০ মিনিট পর, ED’র অফিসারদের বাড়িতে ঢুকতে দেন অর্পিতার মা! বেশ কিছু নথি খতিয়ে দেখার পাশাপাশি, বাড়িতে তল্লাশি চালান ED’র অফিসাররা! 

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |
Gyanesh Kumar Row | বন্ধ থাকবে ইন্টারনেট, Delhi-এর বিভিন্ন জায়গায় জারি ১৬৩ ধারা
CJP Protest in Delhi |
BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget