এক্সপ্লোর

Santipur Illness: অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে ডায়েরিয়া আক্রান্ত ১৫ জন

Diarrhea In Babyshower Ceremony:অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে অন্তত ১৫ জন ডায়েরিয়া-আক্রান্ত হলেন বলে খবর। নদিয়ার শান্তিপুর থানার চাপাতলা গ্রামের ঘটনা।

সুজিত মণ্ডল, শান্তিপুর: অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে অন্তত ১৫ জন ডায়েরিয়া-আক্রান্ত (Diarrhea In Santipur) হলেন বলে খবর। নদিয়ার শান্তিপুর থানার চাপাতলা গ্রামের ঘটনা। অসুস্থরা প্রত্যেকে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কোথা থেকে হল এমন?

যা জানা গেল....
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, পাড়ার বাসিন্দাদের সকলকেই এক মহিলার সাধের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল। সেই অনুষ্ঠানে খাওয়াদাওয়া পরই ডায়েরিয়া আক্রান্ত হয়ে পড়েন ১৫ জন। অসুস্থরা জানিয়েছেন, গত শুক্রবার এলাকার সমস্ত মহিলা একজোট হয়ে রান্নাবান্না করছিলেন। একত্র খাওয়া-দাওয়াও করেন। পরবর্তীতে, রাতের বেলা আবারও সেই সমস্ত খাবার খাওয়ার পরই শনিবার থেকে এলাকার একাধিক জনের ঘন ঘন মলত্যাগ, জ্বর, এবং বমি হতে থাকে। তাঁরাই শুধু নন। যে বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, সেই সেবাড়িরও একাধিক সদস্য এক রকম ভাবে অসুস্থ হয়ে পড়েন। সকলকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। 

ডায়রিয়ার প্রকোপ...
গত বছর এপ্রিলে পুরুলিয়া শহরে ডায়েরিয়ার প্রকোপে দুজনের প্রাণ গিয়েছিল। একটা সময়ে আক্রান্তের সংখ্যা ৪০ ছুঁয়ে ফেলে।  সেই সময় পুরুলিয়া সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৮ জন। বাকিদের চিকিৎসা বাড়িতেই হয়। গত বছর এপ্রিল মাস নাগাদ পুরুলিয়া শহরে মারাত্মক আকার নেয় ডায়েরিয়া। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়ূরী নন্দী জানিয়েছিলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখা যায়, পুরসভার মেডিক্যাল টিম এলাকা পরিদর্শনে এসেছে। প্রাথমিক ভাবে মনে করা হয়, দূষিত জল পান করেই ডায়েরিয়া আক্রান্ত হয়েছেন। স্থানীয়দের দাবি, পুরুলিয়া পুরসভার নলবাহিত পানীয় জলের পাইপ ফুটো দিয়ে নোংরা জল মিশে গিয়ে এমন ঘটনা ঘটতে পারে।  ঘটনার পরই পুরসভার পক্ষ থেকে জলের ট্যাঙ্ক পাঠানো হয় ওই এলাকায়। জলের পাইপ মেরামতির জন্য উদ্যোগও নেওয়া হয়। যে সময় এই ঘটনা চলছে, সেই সময়ই প্রবল গরমে জলকষ্ট শুরু হয়েছিল। পানীয় জলের দাবিতে গ্রামের রাস্তায় হাঁড়ি-কলসি রেখে শুরু হয়েছিল দফায় দফায় অবরোধ। এই ঘটনায় পাল্টা তৃণমূল নেতাদের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। তাঁদের বিরুদ্ধে অবরোধকারীদের ধমক দিয়ে সরানোর চেষ্টার অভিযোগ ওঠে। অবরোধস্থলে হাজির হয়ে অবরোধকারীদের ধমক চমক দিয়ে হঠানোর চেষ্টা করছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, এমনটাই অভিযোগ। তখনই তাঁদের ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। 

 
আরও পড়ুন:কলকাতা শ্য়ুটআউটকাণ্ডে পাকড়াও ৪! এখনও পলাতক সোনা

সেরা শিরোনাম

TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget