এক্সপ্লোর

Primary Recruitment:হাইকোর্টের নির্দেশের পরেই হাতে চাকরির সুপারিশপত্র, ১৮৫ জনকে সুপারিশপত্র দিল প্রাথমিক পর্ষদ

Recommendation Letter: হাইকোর্টের নির্দেশের পরেই হাতে চাকরির সুপারিশপত্র। ১৮৫ জনকে চাকরির সুপারিশপত্র দিল প্রাথমিক পর্ষদ। জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে পাঠানো হল সুপারিশপত্র।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: হাইকোর্টের (high court) নির্দেশের পরেই হাতে চাকরির (job) সুপারিশপত্র (recommendation letter)। ১৮৫ জনকে চাকরির সুপারিশপত্র দিল প্রাথমিক পর্ষদ। জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে পাঠানো হল সুপারিশপত্র। ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র পাবেন চাকরিপ্রার্থীরা। ২০১৪-র টেটে ৬টি প্রশ্নে ভুল থাকা নিয়ে হাইকোর্টে মামলা (case)। 

যা জানা গেল...
প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে ঘোষণা করা হয়েছে যে ১৮৫ জনের চাকরির সুপারিশপত্র জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে পাঠানো হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ আগামী সোমবারের মধ্যে সকলকে নিয়োগপত্র দেবে।  গত ৫, ৬ এবং ৭ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ১৮৭ জনকে নিয়োগ করতে হবে। এর পরই সোমবার তড়িঘড়ি ইন্টারভিউ ডাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাঁদের নথি পরীক্ষার পর ১৮৭ জনের মধ্যে ১৮৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পুজোর আগেই এঁরা প্রত্যেকে নিয়োগপত্র পেয়ে যাবেন বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, ২ জনের ক্ষেত্রে কিছু ত্রুটি পাওয়া যাওয়ায় আপাতত তাঁদের চাকরির সুপারিশপত্র দেওয়া হয়নি। এই দুজনের বিষয়ে আদালতকে জানানো হবে। আদালতের সিদ্ধান্তের পরই এই দুজনের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে খবর। 

প্রেক্ষাপট...
২০১৪ সালে এই পরীক্ষার্থীরা প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছিলেন। ২০১৫ সালে তার ফলপ্রকাশ হয়। কিন্তু সেই পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল, এই মর্মে হাইকোর্টে একটি মামলা হয়। এবং সেই মামলা দীর্ঘদিন ধরে চলার পর ২০১৮ সালে হাইকোর্ট নির্দেশ দেয়, ওই ৬টি প্রশ্নের যাঁরা উত্তর দিয়েছিলেন তাঁদের প্রত্যেককে নম্বর দিতে হবে। কিন্তু ৫৪ জন পরীক্ষার্থী অভিযোগ করেন, তাঁদের ওই প্রশ্নগুলির নম্বর দেওয়া হয়নি। তাঁরা টেট পাশ করতে পারেননি। সার্বিক প্রেক্ষাপটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়  নির্দেশ দেন, ১৮৭ জনকে নিয়োগের সুপারিশপত্র দিতে হবে। সেই নির্দেশের প্রেক্ষিতেই গত সোমবার ইন্টারভিউ হয়। তার পর আজ ১৮৫ জনের নিয়োগের সুপারিশপত্র দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজোর আগে তাঁদের হাতে চাকরির চিঠি পৌঁছে যাবে বলে একরকম নিশ্চিত প্রশাসন। উল্লেখ্য, এর পর দীর্ঘদিন ধরে আন্দোলন ও অনিশ্চয়তার অনেকটাই অবসান হবে, আশা একাংশের। 

আরও পড়ুন:'মানুষ যখন রাস্তায় থাকে, তখন আমি পাহারাদার হিসেবে পাহারায় থাকি', পুজো উদ্বোধনে এসে বার্তা মমতার

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget