এক্সপ্লোর

Group D Case : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারা ১৯১১ জন ব্যক্তি সুপ্রিম কোর্টের দ্বারস্থ

চাকরি বাতিল এবং নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুর ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ ১৯১১ জন। 

কলকাতা: গ্রুপ ডি মামলায় এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ চাকরিহারা ১৯১১ জন ব্যক্তি। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ১,৯১১ জন। ]

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Justice Abhijit Gangopadhyay )  বেতন ফেরতের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। চাকরি বাতিল এবং নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুর ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টের ( Supreme Court ) দ্বারস্থ ১৯১১ জন। 

 ইতিমধ্যেই চাকরি বাতিলের নির্দেশ মামলায় ক্যাভিয়েট দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে। এই মামলায় যাতে এক তরফা কোনও নির্দেশ না দেওয়া হয়, সে কারণেই ক্যাভিয়েট দাখিল করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গ্রুপ ডি'তে ১,৯১১ জনের চাকরি বাতিল হয়। চাকরিপ্রার্থীদের সুপারিশপত্র প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করে SSC। নিয়োগপত্র প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দেন , ১,৯১১ জনের জায়গায় ওয়েটিং লিস্ট থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে SSC'কে।

বিচারপতির নির্দেশ ছিল, ওয়েটিং লিস্ট থেকে যোগ্য প্রার্থীদের নাম ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করতে হবে। ৬ মার্চের মধ্যে নথি যাচাই করে সুপারিশ পত্র দেওয়ার কাজ শেষ করার চেষ্টা করতে হবে। ওয়েটিং লিস্টের প্রার্থীদের OMR শিটও যদি বিকৃত করা হয়ে থাকে তাদের নামও বাতিল করতে হবে। অবিলম্বে ১,৯১১ জনের বেতন বন্ধের নির্দেশও দেন বিচারপতি। প্রয়োজনে ১,৯১১ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে CBI, বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি যোগ করেন, চাকরি হারারা স্কুলে ঢুকতে পারবেন না তাঁরা। দেশের কোন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন না। কোনও ক্ষেত্রেই আদালতের অনুমতি ছাড়া এদের পুলিশ ভেরিফিকেশন করা যাবে না। নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।এর ফলে 

এরপর গত ১৬ তারিখ ওএমআর শিট কারচুপিতে অভিযুক্ত ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মীকে এখনই বেতনের টাকা ফেরাতে হবে না বলে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। যদিও সিঙ্গল বেঞ্চের বাকি নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। তাই ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ এখনও বহাল থাকছে। 

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget