এক্সপ্লোর

Park Street Fraud:পার্ক স্ট্রিট ফ্লাইওভারে পুলিশ পরিচয়ে ১৭ লক্ষ টাকা 'লুঠ'! ধৃত ২

State Police Constable:পার্ক স্ট্রিট ফ্লাইওভারে পুলিশ পরিচয়ে 'লুঠ'! পুলিশ পরিচয় দিয়ে ১৭ লক্ষ টাকা লুঠের অভিযোগ। রাজ্য পুলিশের কনস্টেবল পরিচয় দিয়ে টাকা লুঠের অভিযোগ।

আবির দত্ত, কলকাতা: পার্ক স্ট্রিট ফ্লাইওভারে (Park Street Flyover) পুলিশ পরিচয়ে 'লুঠ' (Fraud)! পুলিশ পরিচয় দিয়ে ১৭ লক্ষ টাকা লুঠের অভিযোগ। রাজ্য পুলিশের (Police Fraud) কনস্টেবল পরিচয় দিয়ে টাকা লুঠের অভিযোগ। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার হাতে গ্রেফতার ২ অভিযুক্ত। ধৃতরা আদৌ পুলিশ কিনা, খতিয়ে দেখা হচ্ছে, জানাল লালবাজার। উল্লেখ্য, এর আগেও প্রতারণায় নাম জড়িয়েছে পুলিশ আধিকারিকের।

আগেও চাঞ্চল্য...
চলতি মাসের গোড়াতেই চাকরির নামে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হন কলকাতা পুলিশের এসিপি সোমনাথ ভট্টাচার্য। ধৃত পুলিশকর্তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর। আরও জানা যায়, কলকাতা পুরসভার গ্রুপ সি পদে চাকরি দেওয়ার নামে টাকা নেন অষ্টম ব্যাটালিয়নের এসিপি। তাঁকে গ্রেফতার করল ব্যারাকপুর কমিশনারেট। পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার নামেও টাকা তোলার অভিযোগ রয়েছে।প্রতারণার অভিযোগে ২০২১ সালে বরানগর থানায় নালিশ দায়ের হয়েছিল ওই পুলিশকর্তার বিরুদ্ধে। তার পরই গ্রেফতার হন সোমনাথ ভট্টাচার্য। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে, ২ জনের থেকে ৬৬ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। এই নিয়ে ব্যারাকপুর কমিশনারেটে ডেকে ম্যারাথন জেরা করা হয় তাঁকে। তার পরই গ্রেফতার হন কলকাতা পুলিশের ওই এসিপি। কলকাতার গোয়া বাগানের বাসিন্দা শৌর্য সাহা ও হুগলির উত্তরপাড়ার বাসিন্দা সঞ্জয় বসুর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন সোমনাথ। শৌর্যর অভিযোগ, তাঁকে পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়া ও তাঁর বোনের কলকাতা পুরসভার গ্রুপ সি পদে চাকরির নামে দু'দফায় প্রায় ৩৬ লক্ষ টাকা নিয়েছিলেন পুলিশকর্তা। পাশাপাশি, সঞ্জয় বসুর স্ত্রীকে আবাসন দফতরে চাকরি পাইয়ে দেওয়া ও তাঁকে পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে ৩০ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। সব মিলিয়ে প্রায় ৬৬ লক্ষ টাকা নেওয়া হয়েছল বলে খবর। শুধু তাই নয়। ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর, এমন একাধিক ব্যক্তির থেকেই চাকরি ও পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন সোমনাথ। শুক্রবার তাঁকে ডেকে পাঠানো হয়, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন পুলিশকর্তা। গত শনিবার তাঁকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশকর্তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আরও যাঁরা টাকা দিয়েছিলেন বলে খবর, তাঁদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। এই মুহূর্তে নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। কেন্দ্রীয় এজেন্সি গত বছরই গ্রেফতার করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তদন্তের সূত্রে একে একে শাসকদলের একাধিক বিধায়ক ও যুব নেতার নামও জড়িয়েছে এই মামলায় যা নিয়ে ঘরে বাইরে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে শাসকদলকে। এবার চাকরি বিক্রির অভিযোগে গ্রেফতার এক পুলিশকর্তা।

আরও পড়ুন:শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget