এক্সপ্লোর

Digha Jagannath Temple: বাংলাদেশে ক্রমাগত টার্গেটের মুখে, সেই ISKCON-এর সঙ্গে ৪ জন সনাতনী প্রতিনিধি দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে

Digha Jagannath Temple : অক্ষয় তৃতীয়ার দিনই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ঘোষণা।

দিঘা : বাংলাদেশে অশান্তির মধ্যেই দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকন। বাংলাদেশে ইসকনের উপর লাগাতার হামলার মধ্যেই বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর। পুরীর মন্দিরের আদলে দিঘায় ২৫০ কোটি টাকা খরচে জগন্নাথ মন্দির তৈরি শেষের পথে। আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিনই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ঘোষণা। এই পরিস্থিতিতে মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকনের সঙ্গে ৪ জন সনাতনী প্রতিনিধি থাকবেন বলে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনের পরে এই ঘোষণা মুখ্যমন্ত্রীর। 

তিনি বলেন, "আমরা একটি ট্রাস্টি তৈরি করেছি। চিফ সেক্রেটারির নেতৃত্বে। তাতে জেলাশাসক, এসপি, সনাতন ধর্মের সভাধিপতি, ISKCON-এর যে পশ্চিমবঙ্গে চার্জে থাকা রাধারমণ বাবু (রাধারমণ দাস), এখানকার মন্দিরে যিনি পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল,তাঁকেও রাখা হয়েছে।  ঠিক হয়েছে, ওঁরা ৪ জন দেবেন লোকাল, সনাতন ধর্মের লোকেরাও কিছু ডালার দোকান করবেন। প্লাস আরও হবে। পুরীতে যেমন খাজা পাওয়া যায়, এখানে বাংলার যে বিশিষ্টতা ক্ষীরের গজা, ভুজিয়া, কালীঘাটের প্যারা ...এইসব বিক্রি হবে। পুজো দেওয়ার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। সেটা ট্রাস্টি বোর্ড দেখে নেবে। জেলাশাসকের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এসপি, ডিজি, সিএস সবাই আছেন। হিডকোর সবাই আছেন। যারা এটা তৈরি করেছে। ট্রাস্টি বোর্ডে এরা সকলেই মেম্বার থাকছে। আমরা আশা করি, আর তিন মাসের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে।"

মুখ্যমন্ত্রী আরও জানান, মার্বেলের মূর্তি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। জগন্নাথ, বলরাম ও শুভদ্রা। নিমকাঠের মূর্তি তৈরি হচ্ছে। এছাড়াও মা লক্ষ্মী, আর একপাশে রাধা-কৃষ্ণ। বাদবাকি এখানে স্বর্গ দ্বার থেকে শুরু করে সব আছে। জায়গার সদ্ব্যবহার হয়েছে। অনেকগুলো বিল্ডিং আছে। এমনকী পুরীতে যে ধ্বজা তোলা হয়, সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন এর উদ্বোধন হবে। পুরোহিতরা, যাঁরা ধর্মপ্রাণ মানুষ, তাঁরা মিলে এটা ঠিক করেছেন। এবারে প্রথম রথযাত্রা হবে।

যদিও এই ইস্যুতে এদিন সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসাবে পরিষ্কার বলতে চাই, চার ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না। এই অধিকার কোনও হিন্দু আপনাকে দেয়নি। কেদার ধাম, বদ্রি ধামের নকল হয় না। শঙ্করাচার্যের বিকল্প হয় না। আপনি অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন, কিন্তু পুরী ধামের বদল আপনি করতে পারেন না। আপনার সহস হয় কোথা থেকে ?"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget