এক্সপ্লোর

West Burdwan: রানিগঞ্জে কলেজে ২ পক্ষের সংঘর্ষ, মাথা ফাটল ২ ছাত্রের

West Burdwan News: ২ পক্ষের ঝামেলা বেঁধে যায় কলেজর ভেতরেই। অভিযোগ যে, সেই সময় বহিরাগতরা ২ ছাত্রের মাথা ফাটিয়ে দেয়। সিসিটিভিতে যেই ছবিও ধরা পড়েছে।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: ফের কলেজে বহিরাগতদের তাণ্ডব। এবার ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের (West Burdwan) রানিগঞ্জ (Raniganj)। সেই শহরের টিবিডি কলেজে বহিরাগতদের তাণ্ডব। ঘটনাস্থলে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন তাঁরা। 

ঠিক কী হয়েছিল?

সূত্রের খবর, টিবিডি কলেজে এদিন হঠাৎ করেই কিছু বহিরাগত ছাত্র ঢুকে পড়ে ও তাঁরা তাণ্ডব চালানো শুরু করে। ২ পক্ষের ঝামেলা বেঁধে যায় কলেজর ভেতরেই। অভিযোগ যে, সেই সময় বহিরাগতরা ২ ছাত্রের মাথা ফাটিয়ে দেয়। সিসিটিভিতে যেই ছবিও ধরা পড়েছে। জানা গিয়েছে যে বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও সদস্যদের সঙ্গে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও সদস্যদের মধ্য়ে ঝামেলা লেগে যায়। যা আরও বাজে আকার ধারণ করে। যদিও পুলিশ আসতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

কলেজের নিরাপত্তা কোথায়?

কিছুদিন আগেই গোপালনগর কলেজের একটি ঘটনা এবিপি আনন্দে নজরে এসেছিল। থাকার কথা কলেজের নথিপত্র! কিন্তু  একী! সেখান থেকেই কিনা আগ্নেয়াস্ত্রের খোঁজ? সঙ্গে আবার ৪ রাউন্ড কার্তুজ। গোপালনগরের নহাটা যোগেন্দ্রনারায়ণ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল চারদিকে। গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেন কলেজের অধ্যক্ষ। ঘটনায় নাম জড়িয়েছে কলেজের সাসপেন্ডেড অ্যাকাউন্ট্যান্টের।

কী হয়েছিল?
   
কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে দাবি, এদিন কলেজের বিভিন্ন আলমারি খুলে নথি খতিয়ে দেখছিলেন কর্মীরা। তখনই স্টাফ রুমে থাকা একটি আলমারি খুলতেই আগ্নেয়াস্ত্রটি বেরিয়ে আসে। পাশে ছিল চারটি কার্তুজও। চক্ষু চড়কগাছ হয়ে যায় কর্মীদের। যেখানে কলেজের নথি থাকার কথা সেখানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কেন? এখনও স্পষ্ট নয়। তবে কর্তৃপক্ষের দাবি, যে আলমারি থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজের হদিস মিলেছে সেটি কলেজের সাসপেন্ডেড অ্যাকাউন্ট্যান্ট রণপতি রায়ের। কয়েকমাস আগে অধ্যক্ষের উপর হামলার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। এখন জামিনে মুক্ত হলেও কলেজে আসছেন না।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বিদ্যুৎ দফতরের ঠিকাকর্মীর, আলোড়ন গলসিতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget