এক্সপ্লোর

Visva Bharati: পরীক্ষায় বসতে না দেওয়ার প্রতিবাদে মামলার হুমকি, বিশ্বভারতীর বিরুদ্ধে অবস্থানে দৃষ্টিহীন পড়ুয়া-সহ ২

Visva Bharati: উপস্থিতি কম থাকায় পরীক্ষায় বসতে দেয়নি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এর প্রতিবাদ জানিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে অবস্থানে বসেছেন হুগলির একজন দৃষ্টিহীন ছাত্র ও ওড়িশার একজন ছাত্রী।

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: ক্লাসে উপস্থিতির সংখ্যা কম ছিল। তাই পরীক্ষায় বসার সুযোগ দেয়নি কর্তৃপক্ষ। এর জেরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) কর্তৃপক্ষের বিরুদ্ধে অবস্থানে বসলেন একজন দৃষ্টিহীন পড়ুয়া (blind student) ও ওড়িশা (Orissa) থেকে আসা একজন ছাত্রী। তাঁরা দুজনেই এমএড (M.Ed)-এর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী বলে জানা গেছে। 

অবস্থানে বসা পড়ুয়াদের অভিযোগ, সোমবার তাঁদের পরীক্ষার শেষ দিন। এরপরও যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত না নেয় তাহলে তাঁরা আদালতে যাবেন৷ সোমবার তাঁরা এই বিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যকে ডেপুটেশনও জমা দেন। 

এই প্রসঙ্গে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, " বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত পড়ুয়াদের পক্ষেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে৷ তাঁদের পরীক্ষার ব্যবস্থা করা হবে৷"

বিশ্বভারতীর বিনয় ভবনের শিক্ষা বিভাগের এমএড-এর প্রথম সেমিস্টারের ছাত্র সৌরভ পান ও ছাত্রী মৌসুমী পাত্র৷ হুগলির বাসিন্দা সৌরভ দৃষ্টিহীন ছাত্র। বিশ্বভারতীর বিনয় ভবন ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন৷ একই ভাবে ওড়িশার বাসিন্দা মৌসুমীও বিনয় ভবন ছাত্রী নিবাসে থেকে পড়াশোনা করেন৷ 

গত ২০ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়েছে। আজ অর্থাৎ সোমবার ছিল পরীক্ষার শেষ দিন৷ অভিযোগ, দৃষ্টিহীন ছাত্র-সহ ওই ছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। তাই সোমবার হাতে পোস্টার নিয়ে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন দুই পড়ুয়া ৷ তাঁদের অভিযোগ, এখনও পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত নেয়নি৷ পড়ুয়ারা জানান, এদিনও যদি কোন সিদ্ধান্ত না নেয় কর্তৃপক্ষ, তাহলে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন৷ দৃষ্টিহীন ছাত্র ও ভিন রাজ্যের ছাত্রীকে হেনস্থার জন্য ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে শান্তিনিকেতন। অন্যান্য পড়ুয়ারাও পাশে দাঁড়িয়েছেন তাঁদের৷ 

এপ্রসঙ্গে সৌরভ পান ও মৌসুমী পাত্র বলেন, "আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না উপস্থিতি না থাকার কারণ দেখিয়ে৷ কিন্তু, আমরা চ্যালেঞ্জ করেছি আমাদের উপস্থিতি নেই সেটা দেখান৷ এখনও পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষ তার কোনও উত্তর দিচ্ছে না৷ তাই আবার অবস্থানে বসলাম৷ এভাবে আমাদের এক বছর নষ্ট হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না৷ ওদের টেকনিক্যাল ভুলের জন্য। এদিন কোনও সিদ্ধান্ত না নিলে আমরা আদালতে যেতে বাধ্য হব।"

আরও পড়ুন: Election 2024:প্রার্থী নিয়ে 'হাতেই হতাশা', বিক্ষোভ প্রদেশ কংগ্রেসে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget