এক্সপ্লোর

Election 2024:প্রার্থী নিয়ে 'হাতেই হতাশা', বিক্ষোভ প্রদেশ কংগ্রেসে

Congress Agitation: প্রার্থী নিয়ে 'হাতেই হতাশা', বিক্ষোভ প্রদেশ কংগ্রেসে। প্রার্থী ঘোষণা করেও ঘাটাল নিয়ে সিদ্ধান্ত স্থগিত রাখল কংগ্রেস।ঘাটালের প্রার্থী পাপিয়া চক্রবর্তী নিয়ে কংগ্রেসেই বিক্ষোভ।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: প্রার্থী নিয়ে 'হাতেই হতাশা', বিক্ষোভ প্রদেশ কংগ্রেসে (Congress Agitation For Candidate List)। প্রার্থী ঘোষণা করেও ঘাটাল নিয়ে সিদ্ধান্ত স্থগিত রাখল কংগ্রেস। ঘাটালের প্রার্থী পাপিয়া চক্রবর্তী নিয়ে কংগ্রেসেই বিক্ষোভ। বিক্ষোভের মুখে প্রার্থী ঘোষণা করেও পিছু হটল এআইসিসি। 'কিছুই জানা ছিল না বলে বামেদের জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, খবর সূত্রে। 

যা হল...
এআইসিসির সিদ্ধান্তে প্রশ্ন তুলে এদিন বিধান ভবনে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীরা। প্রশ্ন ছিল, 'কিছুদিন আগেও বিজেপি করা পাপিয়াকে কেন প্রার্থী করা হল?' ঘাটাল সিপিআইকে ছেড়ে কাঁথিতে প্রার্থী দেওয়ার প্রস্তুতি। হাওড়া, দক্ষিণ কলকাতায় কংগ্রেসের প্রার্থীর দাবিতেও বিক্ষোভ। আজ সকাল থেকেই বিধান ভবন উত্তপ্ত। এআইসিসি-র যিনি পর্যবেক্ষক, তিনি মূলত প্রার্থীদের নিয়ে বৈঠক করতে এসেছিলেন। মূলত, ঘাটালের প্রার্থী, পাপিয়া চক্রবর্তীকে নিয়ে তেতে ওঠে বিধান ভবন। কেন তাঁকে প্রার্থী করা হল, তা নিয়ে প্রতিবাদ জানাতে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী এআইসিসি পর্যবেক্ষকের কাছে এসেছিলেন। সেখান থেকে বিষয়টি কার্যত হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। তাঁদের অভিযোগ, পাপিয়া চক্রবর্তী তিন মাস আগেও বিজেপি করতেন। নিজেদের দাবির সমর্থনে একাধিক ছবিও তুলে ধরেন প্রতিবাদী কংগ্রেস কর্মীরা। বিজেপি করতেন এমন একজনকে কেন কংগ্রেস প্রার্থী করবে? এটিই ছিল তাঁদের প্রশ্ন। 
প্রতিবাদ করতে দেখা যায় দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মীদেরও। তাঁদের বক্তব্য, সিপিএমের প্রার্থীকে এখানে কংগ্রেস সমর্থন করবে না। প্রদীপ প্রসাদকে সেখানকার প্রার্থী করতে হবে, এই দাবি জানিয়ে প্রদেশ কংগ্রেস দফতরে বিক্ষোভ জানাতে থাকেন তাঁরা। যেটা ঘোষণা করা হয়েছে, তা হল ঘাটালের প্রার্থীর নাম আপাতত স্থগিত রাখা হচ্ছে।

প্রেক্ষাপট...
সূত্রের খবর,  বাম-কংগ্রেসের আলোচনায় স্থির হয়েছিল ঘাটালে প্রার্থী দেবে সিপিআই, কাঁথিতে প্রার্থী দেবে কংগ্রেস। ঘাটালে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়ায় তাঁকে কেন্দ্র করে কংগ্রেস ও বামেদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়। এবার বিরোধিতার সুর কংগ্রেসের অন্দরে। এক বিক্ষোভকারী কর্মীর কথায়, 'বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। সংসদে 'ইন্ডিয়া' জোট ক্ষমতায় এলে, তার পর ওই বিজেপি-তৃণমূলের লোকেরা আমাদের উপর ছড়ি ঘোরাবে, এটা মেনে নিতে পারব না। বিজেপি হটাও, দেশ বাঁচাও।' ঘাটালের কংগ্রেস প্রার্থীকে যে তাঁরা মানতে রাজি নন, স্পষ্ট জানিয়ে দেন কর্মীরা। 

আরও পড়ুন:সময় পার, NIA-র তৃতীয় তলবেও সাড়া নেই ভূপতিনগরের ৩ শাসক নেতার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget