Nitin Gadkari: কলকাতাকে ঘিরে ২৫০ কিলোমিটারের রিং রোড, নিতিন গড়কড়ি বরাদ্দ করলেন ১৪ হাজার কোটি টাকা
Kolkata Development: এদিন কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেন, "আজ আমি ঘোষণা করছি কলকাতার জন্য ১৪ হাজার কোটি টাকা খরচ করে ২৫০ কিলোমিটারের রিং রোড তৈরির বিষয়টা আমি মঞ্জুর করছি। এই রিং রোড কেবলমাত্র শুরু।"

কলকাতা: কল্লোলিনী তিলোত্তমার যানজট ছড়ানোর জন্য এবার বরাদ্দ হল ১৪ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ি ২৬ নভেম্বর কোলাঘাটের মঞ্চ থেকে ঘোষণা করলেন রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে ১ লক্ষ ৫০ হাজার কোটি টাকা। এ ছাড়াও কলকাতাকে ঘিরে একটা ২৫০ কিলোমিটারের রিং রোড বানাতে বরাদ্দ করা হয়েছে ১৪ হাজার কোটি টাকা।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি বলেন, "আমরা কলকাতার উন্নয়ন করতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী আমি দিল্লি এনসিআরে ১ লক্ষ ৬০ হাজার কোটির কাজ করছি। ৭০ হাজার কোটির কাজ আমি ইতিমধ্যেই শেষ করেছি। আমি কলকাতারও উন্নতি করতে চাই। আর সেই কারণেই যখন আপনার সরকারের মন্ত্রী, আমলারা এসেছিলেন তখন আমি বলেছিলাম, কলকাতাকে দূষণ মুক্ত ও যানজট মুক্ত করার নীল নকশা আপনারা তৈরি করুন।"
कोलकाता के विकास को मिलेगी नई रफ्तार! दिल्ली, मुंबई और पुणे की तरह अब कोलकाता के इंफ्रास्ट्रक्चर को भी आधुनिक स्वरूप देने की दिशा में महत्वपूर्ण कदम उठाया है। आज कोलकाता के लिए लगभग 250 किलोमीटर लंबे रिंग रोड प्रोजेक्ट को ₹14,000 करोड़ की लागत से विकसित करने की घोषणा की है। इस परियोजना का उद्देश्य कोलकाता में ट्रैफिक जाम की समस्या को कम करना, आवागमन को सुगम बनाना और शहर की कनेक्टिविटी को बेहतर करना है। हमारा प्रयास है कि आधुनिक सड़कें, फ्लाईओवर और बेहतर परिवहन व्यवस्था के माध्यम से कोलकाता को विश्वस्तरीय शहरी इंफ्रास्ट्रक्चर उपलब्ध कराया जाए। मुंबई और दिल्ली के बाद अब कोलकाता के विकास को नई गति देने का समय है। हमारा लक्ष्य है – आधुनिक कोलकाता, बेहतर कनेक्टिविटी और विकसित पश्चिम बंगाल! #Kolkata #WestBengal #RingRoad #InfrastructureDevelopment #NationalHighways #NitinGadkari #UrbanDevelopment @SuvenduWB
— Nitin Gadkari (@nitin_gadkari) November 26, 2026
তারপরই কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেন কলকাতার জন্য তিনি প্রায় ১৪ হাজার কোটি টাকা মঞ্জুর করেছেন। তিনি বলেন, "আজ আমি ঘোষণা করছি কলকাতার জন্য ১৪ হাজার কোটি টাকা খরচ করে ২৫০ কিলোমিটারের রিং রোড তৈরির বিষয়টা আমি মঞ্জুর করছি। এই রিং রোড কেবলমাত্র শুরু। এটা শুধুমাত্র নিউজ রিল। আসল সিনেমা এখনও বাকি। এবার কলকাতার রাস্তার অবস্থা জরিপ করে আপনি ডিটেলড প্রজেক্ট রিপোর্ট তৈরি করুন।"
এর আগে তিনি দিল্লি, মুম্বই, পুনে বা চেন্নাইয়ের মতো শহরে উন্নয়নের কর্মযজ্ঞ সামলেছেন বলেই জানালেন। নিতিন গড়কড়ি বললেন, "আমি মুম্বইয়ে ৫ উড়ালপুল তৈরি করেছি। ওরলি থেকে বান্দ্রা হয়েছে। মুম্বইয়ের উন্নয়ন করেছি। দিল্লির উন্নয়ন করছি। এবার কলকাতারও উন্নয়ন হবে। আমি পুনেতে, চেন্নাইতে একই পিলারে চারতলা ব্রিজ তৈরি করছি। আমি কলকাতাতেও তেমন ব্রিজ বানাতে চাইছি।"
Before You Go
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের






















