এক্সপ্লোর

Dumdum: দমদম পার্কের সামনে নাকা চেকিংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩

Dumdum News: তার আগে বিভিন্ন এলাকায় চলছে জোর তল্লাশি। সেই মতোই লেকটাউন থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই চলছে পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং। ঘটনাটি ঘটে গত বুধবার রাতে। 

জয়ন্ত পাল, দমদম: পুরসভা ভোটের আগে লেকটাউন দমদম পার্ক থেকে নাকা চেকিংয়ের সময় উদ্ধার আগ্নেয়াস্ত্র। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সামনেই পুরভোট। তার আগে বিভিন্ন এলাকায় চলছে জোর তল্লাশি। সেই মতোই লেকটাউন থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই চলছে পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং। ঘটনাটি ঘটে গত বুধবার রাতে। 

সূত্রের খবর, বুধবার রাতে যখন পুলিশ নাকা চেকিং করছিলেন, তখন তিনজন সন্দেহভাজনকে আটকায় পুলিশ। তাঁদের কাছে থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। এছাড়াও তাঁদের সঙ্গে এক রাউন্ড কার্তুজও উদ্ধার হয়। ধৃতদের নাম মহম্মদ ইরশাদ, ইব্রাহিম আলি এবং তপন দাস। এরপর পুলিশের পক্ষ থেকে বিধাননগর আদালতে তোলা হয় অভিযুক্তদের। 

ভোটের আগে অনেকেই এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করে। ফলে পুলিশ তদন্ত শুরু করেছে। মূলত ধৃতরা এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে আসছিল, কেনই বা নিয়ে আসছিল তা, সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছিল কিনা তারা।

গতকালই, পুরভোটের (Municipality Election) মুখে বীরভূমের (Birbhum) মাড়গ্রামে ৪০টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। ভোটে সন্ত্রাসের জন্যই তৃণমূলের (TMC) দুষ্কৃতীরা বোমা মজুত করছে, অভিযোগ বিরোধীদের। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, দুষ্কৃতীদের কাজ।

মাটিতে পোঁতা আছে দুটি ড্রাম। সাতসকালে তা দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই খবর দেন পুলিশকে। এরপর পুলিশ এসে সেই ড্রাম তুলে উদ্ধার করে ৪০টি তাজা বোমা। বৃহস্পতিবার বীরভূমের মাড়গ্রাম থানা এলাকার খারপুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই জায়গা থেকে ৫ কিলোমিটার দূরেই রামপুরহাট। সেখানে ভোট রয়েছে রবিবার।  

এ দিনই রামপুরহাটের ১৩ নম্বর ওয়ার্ডে বালির ওপর সুতো বাঁধা সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। যদিও পরে পুলিশ জানায়, সুতো জড়ানো ওই বস্তু বোমা নয়।  মঙ্গলবার এই রামপুরহাটেই ৭ নম্বর ওয়ার্ডে  বোমা ফেটে জখম হয় এক বালক। সব মিলিয়ে পুরভোটের আগে এই ঘটনায় শাসকদলকে আক্রমণ করেছে বিরোধীরা।  

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget