এক্সপ্লোর

Tarapith News: তারাপীঠে গণধর্ষণের শিকার গৃহবধূ, ধৃত ২ নাবালক সহ তিন

Tarapith Gang Rape: তারাপীঠে একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে একজন গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগে ধরা পড়ল তিনজন। ধৃতদের মধ্যে ২ জন নাবালক বলে জানা গেছে।

ভাস্কর মুখোপাধ্যায়, তারাপীঠ: তারাপীঠে (Tarapith) গণধর্ষণের (Gang rape) শিকার হলেন এক গৃহবধূ। এই ঘটনায় দুই নাবালক সহ তিনজনকে গ্রেফতার করেছে তারাপীঠ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে, জানা গেছে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কারণের মনোমালিন্য হয়েছিল। তার সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল তিনজনকে। ধৃতদের মধ্যে দুজন নাবালক বলে জানা গেছে। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠে। এমনকী ধর্ষণের ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে মুখ বন্ধ রাখার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। সোমবার রাতে নির্যাতিতা গৃহবধূ তারাপীঠ থানা গণধর্ষণের অভিযোগ জানান। তার ভিত্তিতে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, লক্ষ্মীপুজোর দিন স্বামীর সঙ্গে ঝগড়া হয় ওই গৃহবধূর। এর জেরে মায়ের সঙ্গে তারাপীঠ চলে যান ওই মহিলা। সেখানে যাওয়ার পর স্বামী ও স্ত্রীর মধ্যে হওয়া ঝগড়ার সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় স্বামীর পরিচিত ওই তিন জন। তারপর বুধবার তারাপীঠ এলাকার এক ফাঁকা বাড়িতে তিন অভিযুক্ত ওই মহিলাকে ডেকে পাঠান। সেখানে যাওয়ার পর ওই গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। 

ওই গৃহবধূকে গণধর্ষণ করার পর সেই ঘটনার দৃশ্য ভিডিও করে রাখে অভিযুক্তরা। পাশাপাশি হুমকি দেয় এই ঘটনায় মুখ খুললে গণধর্ষণের ভিডিও নির্যাতিতার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর মল্লারপুর থানায় মৌখিকভাবে ঘটনাটির কথা জানান গৃহবধৃর স্বামী। কিন্তু, মল্লারপুর থানার তরফে জানানো হয় গণধর্ষণের ঘটনাটি তারাপীঠে হওয়ায় মল্লারপুর থানার জায়গায় অভিযোগ জানাতে হবে তারাপীঠ থানায়। পুলিশের পরামর্শ মতো গতকাল অর্থাৎ সোমবার রাতে তারাপীঠ থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার। তার ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর উত্তেজনার সৃষ্টি হয়েছে তারাপীঠ চত্বরে। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের মধ্যে একজন নির্যাতিতার স্বামীর পরিচিত বলে জানা গেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Birbhum News : এবার দুবরাজপুর ! টিউশন পড়ে ফেরার স্কুলছাত্রীর 'গণধর্ষণের চেষ্টা', গান শুনতে গিয়ে 'দেরিতে অ্যাকশন পুলিশের'

 

 

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget