এক্সপ্লোর

Accident Death: জাতীয় সড়কে বাড়ছে পথ দুর্ঘটনার সংখ্যা, বাঁকুড়া ও নদিয়ায় মৃত ৩

Accident News: জাতীয় সড়কে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল মোট তিনজনের। একটি দুর্ঘটনা ঘটেছে বাঁকুড়ার মেজিয়ায় ও অন্যটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।

সুজিত মণ্ডল ও প্রসূন চক্রবর্তী, মেজিয়া ও শান্তিপুর: জাতীয় সড়কে ক্রমশ বাড়ছে পথ দুর্ঘটনা। দুটি আলাদা জায়গায় দুর্ঘটনার ফলে প্রাণ হারালেন তিনজন। প্রথম ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া (Mejia) ও অন্য দুর্ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুরে (Santipur Accident)।

রবিবার সকালে আজ নদিয়ার শান্তিপুর থানার ১২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ফুলিয়া চটকাতলা মোড়ে চারচাকা গাড়ির ধাক্কায় প্রাণ হারান দুই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, ও দুই ব্যক্তি বাস ধরবার জন্য দাঁড়িয়েছিলেন রাস্তার ধারে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকার গাড়ি তাঁদের দুজনকে সজোর ধাক্কা মারে। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই ব্যক্তির। মৃত একজনের নাম সুরজিৎ ঘোষ, বাড়ি ফুলিয়া বুইচাপাড়া এলাকায়। পেশায় তিনি ঘি ব্যবসায়ী। আর অপরজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন: Kolkata News: কাশীপুরে প্রোমোটারের অফিসে তাণ্ডবের জের, গ্রেফতার মূল অভিযুক্ত সহ আরও ৩

গত এক মাসে এই নিয়ে মোট পাঁচ জনের মৃত্যু হল ওই এলাকায়। এই দুর্ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে দেহদুটি উদ্ধার করে। এখনও পর্যন্ত যে গাড়ির সঙ্গে দুর্ঘটনাটি ঘটে তার সন্ধান পাওয়া যায়নি। পুলিশ গাড়িটির সন্ধান চালাচ্ছে।

অন্য দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে বাঁকুড়া-রাণীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের হাঁসপাহাড়ির কাছে একটি পথ দুর্ঘটনা ঘটে। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ সেরে এক বাইক আরোহী বাড়ি ফিরছিলেন। সেই সময় গঙ্গাজলঘাটির দিক থেকে আসা একটি বড় লরির সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ ঘটে। সঙ্গে সঙ্গে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত বাইক আরোহীর নাম দয়াময় দা। বয়স ২৬ বছর, বাড়ি উখড়াডিহি-তে । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। ঘাতক গাড়িকে আটক করা হয়েছে। এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার পুলিশ মৃতদেহটিকে রবিবার বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: TMC Rift in Birbhum: তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে ৬৬ বিঘা খাস জমি দখলের অভিযোগ, জেলাশাসককে চিঠি পঞ্চায়েত সদস্যদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget