এক্সপ্লোর

Kolkata News: কাশীপুরে প্রোমোটারের অফিসে তাণ্ডবের জের, গ্রেফতার মূল অভিযুক্ত সহ আরও ৩

Kashipur News: প্রোমোটারকে মারধর ও তাঁর অফিসে ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্ত সহ আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কলকাতার কাশীপুরে। প্রথমে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল তিন জনকে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: মাঝরাতে কলকাতার কাশীপুর (Kashipur) এলাকায় একজন প্রোমোটারের অফিসে ঢুকে তাঁকে বেধড়ক মারধর ও ভাঙচুর চালানোর ঘটনায় মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল সহ গ্রেফতার হল আরও তিন জন (Kolkata News)। তাদের জেরা করে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। 

আরও পড়ুন: 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাঝরাতে কলকাতার কাশীপুর একজন প্রোমোটারের অফিস ঢুকে তাঁকে বেধড়ক মারধর ও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ও তার সঙ্গীদের বিরুদ্ধে। প্রথমে ফোন করে আক্রান্ত ব্যবসায়ীকে ৫ লক্ষ টাকা তোলা দেওয়ার জন্য চাপ দেয় অভিজিৎ মণ্ডল ওরফে রানা। জয়ন্ত সিং ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘনিষ্ট বলে নিজের পরিচয় দেয়। তারপরও ওই প্রোমোটার টাকা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার মাঝরাতে রানা কয়েকজন সঙ্গীকে নিয়ে এসে তাঁর অফিসে চড়াও হয়ে ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি অফিসে ভাঙচুরও চালায়। এরপরই অভিজিৎ মণ্ডল ও তার সঙ্গীদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত প্রোমোটার। তারপরেই তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় তিনজনকে। এবার মূল অভিযুক্ত সহ আরও তিনজনকে গ্রেফতার করা হল। ফলে এই ঘটনায় গ্রেফতার সংখ্যা বেড়ে হল ৬ জন।

তার ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ ঘনিষ্ট অভিজিৎ মণ্ডল ওরফে রানার তিনজন সঙ্গীকে গ্রেফতার করা হয়। এবার রানা ও তার আরও দুই সঙ্গী জিতেন ও কানুকে গ্রেফতার করল পুলিশ। রানাকে খড়গপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর

আরও পড়ুন: NRS Hospital News: NRS হাসপাতালে দালালরাজের অভিযোগ!ছেলের জন্য রক্তের জোগাড় করতে টাকা খোয়ালেন বাবা

এপ্রসঙ্গে অতীন ঘোষ জানান, অভিজিৎ মণ্ডল তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। শিক্ষিত ও বুদ্ধিমান ছেলে। তবে অপরাধ করলে ওকেই তার দায় নিতে হবে।

অন্যদিকে বিজেপি কটাক্ষ করে বলেছে, গোটা রাজ্যেই এইভাবে তোলাবাজি চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। কোথাও জেসিবি তো কোথাও জয়ন্ত সিংহ। সর্বত্রই একই অবস্থা। তৃণমূলের অনুপ্রেরণা ও পুলিশের মদতে গোটা রাজ্যে এভাবেই তাণ্ডব চালাচ্ছে ওরা। কোচবিহার কিংবা উত্তর দিনাজপুরের চোপড়া অথবা সন্দেশখালি থেকে আড়িয়াদহ। সবর্ত্র একই পরিস্থিতি চলছে।

আরও পড়ুন: Weather Today: উল্টোরথের দিন থেকেই প্রকৃতিতে বদল! প্রবল বৃষ্টি না কি মনোরম আবহাওয়া, কেমন কাটবে?

সেরা শিরোনাম

New Jalpaiguri Rohinga Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget